উৎপাদন খরচ কম হয় বলে কি আমেরিকান ক্রেতারা কম দামে পোষাক বিক্রয় করেন? মোটেও তা নয়। সেখানে ২০/২৫ ডলারের নিচে তেমন কোনো ডেনিম সার্ট পাওয়া যায় না। (প্রবাসীরা এ বিষয়ে আরো ভাল বলতে পারবেন।)
তাহলে-- বাংলাদেশের শ্রমিকদের সব বঞ্চনার সুফল ভোগ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ও ইউরোপের ব্যবসায়ীরা।
হায়রে এটাই নাকি তাদের সাথে আমাদের বন্ধুত্বের নিদর্শন। এটাই মানে নাকি আধুনিক ব্যবসায়। এটাই নাকি দেশের প্রবৃদ্ধির সূচক।
বন্ধুত্ব মানে কি তাহলে বিদেশীদের শোষণ করার সুযোগ করে দেওয়া?
ব্যবসায় মানে কি তাহলে বিদেশী শোষণের স্থানীয় এজেন্টে পরিণত হওয়া? যেটা গার্মেন্টস ব্যবসায়ীরা করছেন?
প্রবৃদ্ধি মানে কি তাহলে শোষিত মানুষের রক্তের উপর লোভী মানুষের প্রাসাদ গড়া? এটা কি প্রবৃদ্ধি না প্রবঞ্চনা? কারণ- প্রবঞ্চনা না বাড়লে তো প্রবৃদ্ধি বাড়বে না।
এই তথাকথিত বন্ধুত্ব, এই তথাকথিত ব্যবসায় এবং প্রবৃদ্ধি আমরা চাই না।
শ্রমিকের রক্তের মূল্যে এই অসুস্থ প্রবৃদ্ধিকে আমি ঘৃণা করি।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


