বঙ্কিমচন্দ্রের কপালকুন্ডলা উপন্যাসে লেখকের কথা- পথিক তুমি কি পথ হারাইয়াছো?
আজ বাংলাদেশের রাজনীতিকদেরও জন্য এই কথাটা প্রযোজ্য। পথ হারিয়ে কানাগলিতে ছোটাছোটি করছে এরা সবাই। কে কোন পক্ষে, কে কোন লক্ষ্যে সেটা বড় কথা নয়। সঠিক পথে কেউই নেই।
প্রতিটি কাজ করার ক্ষেত্রে দুটো ধারণা প্রচলিত:
এক. সঠিক কাজটি কর
দুই. কাজটি সঠিকভাবে কর।
প্রথমটি লক্ষ্য ভিত্তিক।, সঠিক কাজ মানে লক্ষ্য অর্র্জনের জন্য যেভাবে খুশী কাজটা করা। প্রয়োজনে নিয়মনীতির বালাই থাকবে না।
দ্বিতীয়টি রীতি ভিত্তিক। এখানে নিয়মকে প্রাধান্য দেওয়া হয়। সরকার নির্বাচন করতে চায়, তার পন্থা দ্বিতীয়, নিয়ম মেনেই কাজ করতে হবে। কিন্তু নিয়ম মানতে গিয়ে নির্বাচনটা করা যাবে কিনা বা সেটা গ্রহণযোগ্য হবে কিনা সেটা নিয়ে ভাবনা নেই। নিয়ম তো মানতেই হবে।
বিরোধী দল নির্বাচন থামাতে চায়, অতএব প্রথম প্রন্থায় যে কোনো প্রকারে- আগুন দিয়ে বাস পুড়িয়ে সেটা করতে হবে। দু একজনের জীবন বড় কথা নয়। গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে সেটা তারা্ করবেনই। এবং এজন্য দুঃখপ্রকাশও করবেন না। রাজনীতি করতে গেলে কি এমন হতে হয়।?
দুজনের পন্থা যে ভুল সেটা বোঝার জন্য খুব বেশি জ্ঞানের দরকার হয় না।
প্রথম আলোর শ্লোগানটা বিজ্ঞাপনের জন্য ভালো।
যতক্ষণ তোমার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।
পথ থাকলেই না হারানোর ভয়।
এখন তো কোনো পথই নেই। কোনো পথ তারা চেনেন এটাও মনে হয় না।
পথের মাঝে বেছনো কাঁটা- উপড়ে ফেলা রেল লাইন,
বাসে বোমা- জীবন্ত দগ্ধ ভোটের মালিকেরা।
যাদের দিকে তাকিয়ে থাকে সাধারণ মানুষ তারাই তো পথহারা।
মানুষ এখন জিন্দালাশ হযে অবরুদ্ধ।
যতদিন এদের হাতে দেশ
পথ পাবে না বাংলাদেশ
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



