
আজ সকালে রাশিয়ার ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী–নিয়ন্ত্রিত ডনবাস অঞ্চলে সামরিক অভিযান শুরুর পর চলছে নানা হিসাব-নিকাশ। সামনের দিনগুলিতে যা হোক না কেন একটি বিষয় পরিষ্কার বলা যায় এই আক্রমণে ইউরোপের দেশগুলিতে নতুন করে শরণার্থী ঢল শুরু হবে। বেশ কিছুদিন আগেই ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্র পোল্যান্ড সীমান্তবর্তী বেশ কিছু শহরে যুদ্ধ থেকে পালিয়ে আসা সম্ভাব্য শরণার্থীদের আশ্রয়ের জন্য আশ্রয়কেন্দ্রও প্রস্তুত করেছে (তথ্যসূত্র:ডয়েচ ভেল)। বর্তমানে দেশটিতে ১০ লাখেরও বেশি ইউক্রেনিয়ান বাস করেন। ২০১৪ সালে রাশিয়ার ক্রাইমিয়া দখল এবং পরবর্তীতে ডনবাস এলাকায় যুদ্ধ শুরুর পর তারা পোল্যান্ডে পালিয়ে আসেন।
বর্তমানে সারাবিশ্বে শরণার্থী সংকটে চলছে - সিরিয়া, আফগানিস্তান, দক্ষিণ সুদান, ভেনিজুয়েলা, মিয়ানমার, সোমালিয়ার অসংখ্য নাগরিক ইতিমধ্যে শরণার্থী হিসেবে জীবন কাটাচ্ছে। সামনের দিনগুলিতে স্পষ্ট হবে এই তালিকায় কতজন ইউক্রেনিয়ান নাগরিক যুক্ত হতে যাচ্ছেন।
ছবি: অন্তর্জাল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

