somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের শেষ সময়ে দেশে হচ্ছেটা কি আবার!!! /:)

১৯ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাদুর বাক্স থেকে বের হয়ে এল ১০ কোটি টাকা মুল্যের পোরশে-মার্সিডিজ বেঞ্জ ও লেক্সাস ব্র্যান্ডের গাড়ি!!

চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আনা ১০ কোটি টাকা দামের তিনটি বিলাসবহুল পোরশে, মার্সিডিজ বেঞ্জ ও লেক্সাস ব্র্যান্ডের গাড়ি আটক করা হয়েছে। ৪০ ফুট দৈর্ঘের মাত্র একটি কনটেইনারে গাড়িগুলো রাখা হয়েছিল। মঙ্গলবার বিকেলে কায়িক পরীক্ষা শেষে কর্মকর্তারা এ ব্যাপারে নিশ্চিত হন।

চট্টগ্রাম বন্দর দিয়ে প্যাসেঞ্জার লিফট আমদানির মিথ্যা ঘোষণা দিয়ে বিলাসবহুল এ গাড়িগুলো নিয়ে আসে একটি চক্র। অনিয়ম করে আনা অত্যাধুনিক ব্র্যান্ডের এসব গাড়ির বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।

প্যাসেঞ্জার লিফট আমদানির ঘোষণা দেয় ইটাকল বাংলাদেশ লিমিটেড নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। ঢাকার ডিইপিজেড এক্সটেনশন এরিয়া, সাভার ঠিকানায় অবস্থিত প্রতিষ্ঠানটি পণ্য খালাস করতে গত ৪ জুন কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল করে (সি-৫২১৮৪ ও কনটেইনার নম্বর-সিসিএসইউ ৯৮৮২৮১২)।

আমদানিকারকের পক্ষে পণ্য খালাসের দ্বায়িত্বে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রামের ১১০২ নূর আহম্মদ সড়কের এনেসেস চেম্বার চতূর্থ তলায় অবস্থিত মেসার্স মায়মুন ট্রেডিং কর্পোরেশন লিমিটেড।


মাত্র ১০ ঘন্টা আগেই পড়লাম উপরের খবরটি Bumerang (বুমেরাং) পেইজ এ আর এখন আবার দেখি নিচের খবরটি। বলি সরকারের শেষ সময়ে দেশে আবার হচ্ছেটা কি ???? দূর্নীতিবাজ সরকারের লোকেরা কি দামি গাড়ি নিয়ে এখনি দ্রুত বেগে পালানোর চেস্টা করছেন নাকি!!!




উপাচার্যের গাড়ির দাম ৭৬ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ ২০ লাখ!

আগের একটি নতুন গাড়ি থাকার পরেও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য মো. জাহাঙ্গীর আলমের ব্যবহারের জন্য সাড়ে ৭৬ লাখ টাকা দিয়ে সম্প্রতি একটি ২৪৭৭ সিসির মিতসুবিসি পাজেরো স্পোর্ট জিপ কেনা হয়েছে। চলতি অর্থবছরের (২০১২-২০১৩) বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এই গাড়ি কেনা হয়েছে। অথচ একই অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে মাত্র ২০ লাখ টাকা বরাদ্দ ছিল।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতের চেয়ে উপাচার্যের গাড়ির দাম প্রায় চার গুণ বেশি হওয়ায় এ বিষয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। নতুন গাড়িটি কিনতে চলতি অর্থবছরের মোট বাজেটের প্রায় ৪ শতাংশ ব্যয় হয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, চুয়েট ক্যাম্পাস থেকে শহরে যাওয়ার জন্য বাসের সংখ্যা অপ্রতুল। উপাচার্যের জন্য ব্যবহূত একটি গাড়ি উপযোগী থাকা সত্ত্বেও আরেকটি বিলাসবহুল গাড়ি কেনা বিলাসিতা ছাড়া আর কিছু নয়। অথচ গবেষণা ও পড়াশোনার জন্য প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়। কিন্তু গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র ২০ লাখ টাকা। এটা গবেষকদের উপহাস করা ছাড়া আর কিছু নয়।



Bumerang (বুমেরাং)
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:১০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

×