somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাকা চৌধুরীর ওপর নির্যাতনের অভিযোগ ফারহাদ কাদের চৌধুরীর

১৬ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। তার মেয়ে ফারজিন কাদের চৌধুরী বলেন, ‘জিজ্ঞাসাবাদের নামে তার পায়ের আঙ্গুল ছিঁড়ে ফেলা হয়েছে। ব্লেড দিয়ে তার শরীর আচড়িয়ে দেয়া হয়েছে। তার নাক ও কান দিয়ে রক্ত বের হয়ে জামা ভিজে যাচ্ছে।’

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সালাহউদ্দিন কাদেরকে গ্রেপ্তারের প্রতিক্রিয়া আয়োজিত সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কন্ঠে ফারজানা এসব কথা বলেন।

ফারজানা প্রশ্ন তুলে বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্যকে এভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করে নির্যাতন চালাতে পারে? সরকারের এ অন্যায়ের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ারও আহবান জানান ফারজানা।

সালাহউদ্দিন কাদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার মন্তব্য করে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, সালাউদ্দিন কাদের যা সত্য বলে মনে করেন তা-ই বলেন। আর সত্য বলা আজ তার জন্য কাল হয়েছে।

তিনি বলেন, যে বিদেশি প্রভুরা সরকারকে ক্ষমতায় বসিয়েছে তাদের পরামর্শ ও প্রত্যক্ষ মদদে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার জন্য সালাহউদ্দিন কাদেরকে গ্রেপ্তার করে নির্যাতন চালানো হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, তাকে যুদ্ধপরাধের নামে গ্রেপ্তার করা হয়েছে। অথচ শেখ মুজিব এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার গত মেয়াদে এ বিচার না করলেও এবার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এটা করছে।

তিনি বলেন, ক্ষমতায় এসে আওয়ামী লীগ যেভাবে হত্যা, গুম, নির্যাতন করে চলছে তা মানবতাবিরোধী কাজের মধ্যে পড়ে। এ জন্য অবশ্যই তাদের একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

এদিকে সালাহউদ্দিন কাদেরের গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে আগামী রবিবার অর্ধদিবস হরতাল ঘোষণা করেছে নগর বিএনপি। তার গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে কোন কর্মসূচি দেয়া হবে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এ নিয়ে আলোচনা চলছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সালাহউদ্দিন কাদেরের ছেলে ফয়জুল কাদের চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×