somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কত রক্ত দেখতে হবে, শুনতে হবে মৃতু্যর খবর

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা কখনোই সঙ্গাত, অরাজকতা, অপ্রচার, দলের সাথে দলের কোন্দল চাইনি। আমরা আমাদের বাপ-দাদারা যুদ্ধ করে একটি স্বাধীন দেশ অর্জন করেছিল। আর আমাদে গল্প বলতেন দেখিন তোরা আজীবন থাকবি সুখে শান্তিতে। এই কি শান্তির নমুনা। আর কত রক্ত ঝড়লে শান্তি পাব। আর কতটা উদবেগ নিয়ে ঘর থেকে অফিসে আর অফিস থেকে ঘরে ফিরতে হবে। ঘরে ফিরে কিংবা অফিসে গিয়েও উদবেগ আর উৎকণ্ঠা দূর করতে পারি না কারন সত্যিকার অর্থে দেশ এখন বসবাসের জন্য নিরাপদন নয় আমাদের মতো সাধারন পরিবারের মানুষের জন্য আমাদের ছেলে মেয়েরা/ভাই বোনরা স্কুল, কলেজ, বিশ্ব বিদ্যালয়ে যাওয়া এবং বাসা/বাড়িতে ফিরে আসা পর্যন্ত দারুনভাবে দুঃচিন্তায় থাকি। কখন না তাদের উপর আচমকা বিপদ চড়ে বসে। আজকাল প্রায়ই দেখা যায় রাস্তায় আন্দোলনকারী আর পুলিশের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হচ্ছে অথচ সাধারন পথচারী/কর্মজিবী/ছাত্র/ছাত্রী/শিশুরা আহত/নিহত হচ্ছে অথবা পুলিশের আক্রোশের শিকার হচ্ছে ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে মূল অপরাধীরা। সকল (যামায়াত/দলীয়/বিরোধীদলের) যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই চাই তবে দেশ ও দেশের জানমালের নিরাপত্তা রক্ষা করতে হবে আগে। আমার মাঝে মাঝে লজ্জা হয় যে সোনার বাংলাদেশের মতো দেশে জন্ম নেওয়ার পরেও কেন শান্তিতে বসবাস করতে পারবনা। কিসের অভাব দেশে? তবে কেন এত হানাহানি? একটা মানুষের কত সম্পদের প্রয়োজন? কতটা সম্মানের প্রয়োজন? কতটা ক্ষমতার প্রয়োজন? বলতে পারে? সকল দলের নেতাকর্মীরা নিজের ক্ষমতার জন্য আজ আন্দোলন করছেন, ক্ষমতার জন্যই আন্দোলন প্রতিহত করেছে। কেউ দেশের জন্য করছে না। যারা দেশের জন্য করেছেন তারা ৫২ এবং ৭১ এ ই করেছেন। তার পরে সবাই শুধু নিজের পকেটের চিন্তা করে সবকিছু করছে। আপনাদের (সকল দলের) কাছে আমার বিনীত অনুরোধ দেশের কথা চিন্তা করুন, সত্যিকার অর্থে সোনার বাংলা হিসেবে গড়ে তুলোন। প্রয়োজনে দেশের সকল দল, সকল জনতাকে নিয়ে দেশটাকে সত্যি সত্যি সোনার বাংলা গড়ে তুলোন।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×