বহুদিন পর লিখতে বসলাম। ভাবছেন কেন লিখিনি এতদিন অথবা কেন লিখতে বসলাম এতদিন পরে? উত্তরটা সহজ। নিজে কোন কিছু চাওয়ার জন্য নয়। আর কেন এতদিন লিখিনি ভয়ে সেই ভয়টা হলো- কিছু দিন আগে যখন উত্তাল শাহ বাগ তখন একটি লিখায় আমাকে মন্তব্য করে বলেন আমি রাজাকার। অথচ আমার ঘরে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এখনো জীবিত। যার চাকরী মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও বাংলাদেশ সরকার তাকে আরো দুই বছর চাকরীর মেয়াদ বাড়িয়ে দিয়েছিলেন। আমি তাকে বলেছিলাম আপনার ঘরে অথবা আপনার বংশের মধ্যে কি কেউ মুক্তিযোদ্ধা আছেন। তার পর থেকে আমি দীর্ঘদিন লিখিনি। প্রকৃত পক্ষে আমিও যুদ্ধাপরাধীর বিচার চাই।
যাই হউক, আজকের লেখায় ফিরে আসি। আগামী ৬ এপ্রিল শনিবার হেফাজতে ইসলাম এর লং মার্চ কর্মসূচী ঘোষনা অনুযায়ী তারা ঢাকায় আসবে। প্রজন্ম চত্তরের সকল নেতা কর্মীকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনসহ দেশের বড় বড় শিল্পপতিরা তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করেছিলেন। তারা ছাড়া আমার নিজ চোখে দেখা একটি অভিজ্ঞতার কথা বলছি গত কয়েক মাস আগে কোন এক কর্মসূচীতে সারাদেশের গাড়ি রাস্তাঘাটে আটকে যায় বেশিরভাগ স্থানে গাড়ি ভাংচুর হয়। অথচ দূর দেশে থেকে বর্তমান বিরোধী দলের সাংসদ জনাব কাজী শাহ্ মোঃ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) তার দলের নেতা কর্মীদের নির্দেশ দেন কোন হিংসা বা প্রতিহিংসা নয় রাস্তায় যারা সাধারন যাত্রী আটকে আছে তাদের সেবা করার নির্দেশের প্রেক্ষিতে নেতাকর্মীরা তাদের বিশুদ্ধ পানি, শিশুদের খাবার, বড়দের জন্য বিস্কুট-রুটি-কলার ব্যবস্থা করেছিলেন। সেই দৃষ্টি কোনথেকে সবার প্রতি আহব্বান জানাচ্ছি যারা প্রজন্ম চত্তর, কিংবা নিজের কর্মসূচীতে মানব সেবা করেছেন তারা এই হেফাজতে ইসলামের লংমার্চের সময় তাদেরকে সেবা প্রদানের মাধ্যমে সহায়তা করুন। তারা কোন রাজনৈতিক কর্মসূচী দেয়নি। তারা শুধু ইসলামের পক্ষে, মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে কটুক্তি করা, মহান সৃষ্ট্রিকর্তা প্রতিপালকে কটুউক্তি, সেরেক করা মানুষের বিরুদ্ধে আন্দোলন করবেন। আমার মতে সরকার, বিরুধী দলসহ দেশের সকল মানুষের উচিত হবে তাদের সহায়তা করা। যদি কারো মনের মধ্যে বিন্দু পরিমান সৃষ্টিকর্তা ও মহানবী (সঃ) সম্পর্কে বিন্দু পরিমান বিরুতা থাকে তাদের সবাই হেফাজতে ইসলামকে সহায়তা করা মানবিক দায়িত্বের মধ্যে পরে বলে আমি মনে করি। আর যদি কেউ নাস্তিক হয়ে থাকে তার কথাটা ভিন্ন। আমি এই লেখার মাধ্যকে কোন দলে কিংবা কাউকে আঘাত করার জন্য লিখিনি। একজন সাধারন নাগরিক হিসেবে লিখেছি মাত্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





