৬ ঘণ্টায় পৃথিবী থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে! 

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাশিয়ার দুই ও নাসায় কর্মরত মার্কিন এক নভোচারী সংক্ষিপ্ত পথে অবিশ্বাস্যভাবে মাত্র ৬ ঘন্টা পরেই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছতে সক্ষম হয়েছেন। আগে এর পেছনে পুরো দুটো দিন ব্যয় হতো।
শুক্রবার কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে সুয়োজ ক্যাপসুলটি স্থানীয় সময় রাত পৌনে ৩টায় ছেড়ে যাওয়ার ৫ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে কক্ষপথে মহাকাশকেন্দ্রে পৌঁছায়। সাধারণভাবে যেখানে একটি মহাকাশযানের আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যেতে প্রায় ৫১ ঘণ্টা বা দুই দিনের বেশি সময় লাগে, সেখানে এক্সপ্রেস রুট ব্যবহার করে ৪৫ ঘণ্টা কম সময় লেগেছে। রাশিয়ার ওই দুই নভোচারীর নাম প্যাভেল ভিনোগ্রাদভ ও আলেকজান্ডার মিসুরকিন এবং মার্কিন নভোচারীর নাম ক্রিস ক্যাসিডি। মহাকাশ কেন্দ্রে তারা সাড়ে ৫ মাস অতিবাহিত করবেন। এ সাফল্যকে অবিস্মরণীয় ও ভবিষ্যতে এর ধারাবাহিকতায় আরও সাফল্য যোগ হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
পাভেল ভিনোগ্রাদভ বলেছেন, যে সংক্ষিপ্ত স্কিমের সুবিধা হল এই, যে মহাকাশযাত্রীরা তত্ক্ষণাত ভরহীনতা অনুভব করতে পারে না। দ্বিতীয় সুবিধাটা হচ্ছে, দ্রুত স্টেশনে সেইসব জীববস্তু পাঠানো যায়, যেগুলি খুব তাড়াতাড়ি পচে যায়।
খবরঃ সায়েন্সটেক24.কম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুন
শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন