সাইবার ক্যাফেতে একটানা ৬ বছর! 



৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যা, ঠিকই পড়ছেন! চীনের উত্তর-পূর্বাঞ্চলের চ্যাংচুন শহরে লি ম্যাং নামের এ বালক মূলত একজন পেশাদার অনলাইন গেমার। এ বালকের টানা ছয় বছর একটি সাইবার ক্যাফেতে কাটিয়ে দেয়ার খবরে রীতিমতো অবাক সবাই। খাওয়া এবং মাঝে মধ্যে গোসল ছাড়া তিনি কখনো ক্যাফেটির বাইরে যান না। এমনকি বহুদিন ধরে তার চুলও কাটা হয়নি। জানা গেছে, ম্যাং বিশেষ প্রয়োজন না হলে কারো সঙ্গে কথা বলেন না।
ক্যাফেটির মালিক জানান, ভালোমতো খেয়াল না করলে বালকটির উপস্থিতি সচরাচর টের পাওয়া যেত না। সোজাসাপ্টা আচরণে অভ্যস্ত চশমা পরা ম্যাং কাউকে কখনো বিরক্ত করেনি। আপন মনে একটি কম্পিউটারে গেম নিয়ে ব্যস্ত থাকে। অনলাইনে গেম খেলে তিনি মাসে গড়ে ৩০০ মার্কিন ডলারেরও বেশি আয় করেন। তা থেকে ৮০ ডলার দিয়ে দেন সাইবার ক্যাফের মাসিক বিল বাবদ। ক্যাফেটির অন্য গ্রাহকদেরও তার বিষয়ে তেমন ভাবনাচিন্তা নেই। একজন জানান, ছেলেটি সাধারণত রাতে গেম খেলে। দিনে এখানেই ঘুমায়। মাঝে মধ্যে গোসলের জন্য বাইরে যায়।
দেশটিতে শিশু-কিশোর-তরুণদের মধ্যে ইন্টারনেট আসক্তি মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্টরা। ছোটদের এ থেকে মুক্ত করতে আসক্তদের জন্য অনেক কর্মশালাও পরিচালিত হচ্ছে।
খবরঃ সায়েন্সটেক24.কম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুন
শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন