জুলাইয়ে আসতে পারে অ্যাপলের আইফোন ৫এস 


০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টেক জায়ান্ট অ্যাপলের বহুল প্রতিক্ষিত আইফোন ৫এস জুনের ২০ তারিখে প্রথমবারের মতো প্রদর্শিত হবে এবং জুলাইয়ে বাজারে আসতে পারে। জাপানের শীর্ষস্থানীয় সাময়িকী ম্যাক ফ্যান তার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কথা জানিয়েছে। আইফোনটির প্রথম প্রদর্শনী হবে ২০ জুন এবং এর প্রায় এক সপ্তাহ পরে অর্থাৎ জুলাইয়ের দিকে এটি বাজারে আসবে। আগস্টের মধ্যে ভারত এবং চীনের বাজারে আসবে আইফোন ৫এস-এর কম দামি সংস্করণ।
অনেকেই ধারণা করছেন, আইফোনের ষষ্ঠ জন্মবার্ষিকীতে নতুন মডেলটি বাজারে আসতে পারে। কিন্তু দিনটি শনিবার পড়ায় দেখা যাচ্ছে অ্যাপল এদিনে কোনো পণ্য বাজারে ছাড়ে না। অপারেটিং সিস্টেম আইওএস ৭.০, দ্রুতগতির প্রসেসর, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও এনএফসি সমর্থন করা আইফোনটিকে নিয়ে সবাই উচ্চ আশা পোষণ করছেন।
আইফোনটির অপারেটিং সিস্টেম আইওএস ৭.০-এর নকশা করেছেন শিল্প নকশা খাতের জ্যেষ্ঠ সহসভাপতি স্যার জোনাথন আইভ। ধারণা করা হচ্ছে, তার করা এ অপারেটিং সিস্টেমটি অন্যগুলোর চেয়ে অনেক সহজ ও ভিন্ন ধরনের হবে। এখন সময়ই বলে দেবে, আইফোন ৫এস-এ ব্যবহারকারীদের জন্য কি কি নতুনত্ব অপেক্ষা করছে।
খবরঃ সায়েন্সটেক24.কম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুন
শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন