১ লিটার জ্বালানিতেই গাড়ি চলবে হাজার কিলোমিটার পথ !!! 

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাত্র এক লিটার জ্বালানিতেই এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম- এমনই এক গাড়ির নকশা শেষ করেছে করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রকৌশল শিক্ষার্থীদের একটি দল।
ইকো-দুবাই ওয়ান নামের হালকা এই গাড়িটি আগামী দুই সপ্তাহের মধ্যেই পরীক্ষামূলকভাবে এটি চালানো সম্ভব হবে। বর্তমানে এটি নির্মাণাধীন পর্যায়ে আছে। দুই মিটার দীর্ঘ ও আধা মিটার প্রস্থের ইকো দুবাই- ওয়ান নামের এ গাড়িটির ওজন ২৫ কেজি। পরিবেশ বান্ধব এই গাড়িটি হায়ার কলেজেস অব টেকনোলজি দুবাই মেনস কলেজের শিক্ষার্থীদের প্রায় দুই বছরের পরিশ্রমের ফসল।
এই গাড়ি নির্মাণের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের একজন আহমাদ খামিস আল সুয়াওয়াইদি বলেন, “চিরকাল পেট্রল পাওয়া যাবে না। একদিন এটি নিঃশেষ হয়ে যাবে। এমনই এক বাস্তবতায় আমরা স্থানীয়ভাবে একটি ইকো-কার ইন্ডাস্ট্রি গড়ে তোলার চেষ্টা করছি। আর এই খাতে আমরাই আরব আমিরাতের ভবিষ্যৎ।”
আগামী ৪ থেকে ৭ জুলাই কুয়ালালামপুরে অনুষ্ঠেয় ইকো-ম্যারাথনে এই গাড়িটি পরীক্ষামূলকভাবে চালানো হবে। এক লিটার জ্বালানি ব্যবহার করে একটি গাড়ি কত বেশি পথ অতিক্রম করতে পারে তার ওপর ভিত্তি করেই এই ইকো-ম্যারাথনের আয়োজন করা হয়েছে।
খবরঃ সায়েন্সটেক24.কম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুন
শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন