somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ অমর হবে সাইবর্গের আদলে! :D:D:D

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাশিয়ার এক ধনকুবের দিমিত্রী ইটসকভ এমন একটা পরিকল্পনা করেছেন, যাতে মানুষকে বাঁচিয়ে রাখা যাবে সাইবর্গের আদলে। অবাক হওয়ার কিছু নেই৷ টার্মিনেটরের কথা মনে আছে তো? ওই চরিত্রটাই সাইবর্গের। সাইবর্গ হল মানুষ এবং মেশিনের একটি মিলিত কাঠামো। এই ধরনের সাইবর্গরা পরিচালিত হয় নির্দিষ্ট একটি নেটওয়ার্কের মাধ্যমে। আর এটি স্মভব হলে, মানুষের সাথে যুক্ত হবে ‘অমর’ বলে আরেকটি শব্দ।

রাশিয়ার ৩২ বছরের ধনকুবের দিমিত্রী ইটসকভ ২০১১ সালে এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজও শুরু করে দিয়েছেন। দিমিত্রীর লক্ষ্য ২০৪৫ সালের মধ্যে এই পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করে ফেলা। এই লক্ষ্যে ইতিমধ্যেই বেশ কয়েক জন বিজ্ঞানীকে নিয়োগও দিয়েছেন তিনি। শুধু তাই-ই নয়, জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের কাছে চিঠি লিখে তাঁর এই অভিনব প্রকল্পে সাহায্যের আবেদনও করেছেন তিনি।

সায়েন্সটেক24.কম ওয়েবসাইটে সম্প্রতি জানানো হয়েছে রাশিয়ার এই ধনকুবের আসলে চাচ্ছেনটা কী। স্মৃতিশক্তি এবং ব্যক্তিত্ব অটুট রেখে মানুষের মস্তিষ্ক মেশিনে প্রতিস্থাপিত করতে চাইছেন দিমিত্রী৷ এর জন্য সময়সীমাও ঠিক করে রেখেছেন। কয়েকটি ধাপে সম্পূর্ণ প্রক্রিয়াটিকে ভাগ করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘অ্যাভাটার’৷ এর প্রথম পর্যায় অ্যাভাটার-এ। এই পর্যায়ে ব্রেন-মেশিন ইন্টারফেস (বিএমআই)-এর মাধ্যমে রোবট-মানুষের একটি প্রতিকৃতি পরিচালন করবেন একজন মানুষ। এই প্রযুক্তিতে বাইরে থেকে একটি যন্ত্র মস্তিষ্কের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে৷

২০২০ সালের মধ্যে চলমান এ প্রকেল্পের এই ধাপটা পেরোতেচান দিমিত্রী। পরের পর্যায় ‘অ্যাভাটার-বি’। এই পর্যায়ে মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক কৃত্রিম একটি শরীরে প্রতিস্থাপিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য সময়সীমা ধার্য হয়েছে ২০২৫ সাল। তৃতীয় পর্যায়, মানুষের ব্যক্তিত্ব অক্ষুণ্ণ রেখে হিউম্যান-মেশিন ব্রেন ট্রান্সপ্ল্যান্ট। অর্থাত্ মানুষের মস্তিষ্ক এবং মেশিন একযোগে কাজ করা শুরু করবে৷ এই পর্যায়টির নাম রাখা হয়েছে ‘অ্যাভাটার-সি’। ২০৩৫ সালের মধ্যে এই পর্যায়ের কাজ শেষ করতে চান দিমিত্রী। এটাই কিন্ত্ত পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং পর্যায়। মানুষ-মেশিনের মিশেলটা আদৌ কাজ করছে কি না, তা বোঝা যাবে এই পর্যায়েই। তবেই পৌঁছনো যাবে বহু প্রতিক্ষিত শেষতম পর্যায়ে। এর মাধ্যমে মস্তিষ্ককে পুরোপুরি শরীরের বাঁধন থেকে মুক্ত করে দেওয়া যাবে। দিমিত্রী আশাবাদী, ২০৪৫ সালের মধ্যে এই লক্ষ্যে পৌঁছে যাওয়া নিশ্চয়ই সম্ভব হবে৷

খবরঃ www.sciencetech24.com
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×