somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন না মতি [ বিলম্বিত.... রাগ ইমনের জন্য :) ....]

৩১ শে আগস্ট, ২০০৬ সকাল ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না । চারিদিকে চোখ মেলে তাকালাম.......না, তাও ভালো লাগছে না । আমি রিক্সায় বসা......বেশ আয়েশী ভঙ্গিতেই । রিক্সায় করে ঘুরতে ....আলতো চোখে চারিদিকে তাকাতে একসময় ভালোই লাগতো । শুধুভালো না,বেশ ভালো লাগতো । তবে সেই ভালোলাগার মাঝেও সামনের রিক্সাওয়ালাকে কখনো ইগনোর করতে পাারতাম না । প্রায়ই ভাবতাম, আমারি মত একজন মানুষ ঘাম ঝড়িয়ে আমাকে বয়ে নিয়ে যাচেছ.....আর আমি বিকেলের সি্নগ্ধ বাতাসে আপন মন প্রাণ ভিজিয়ে নিচ্ছি । কি অবিচার ! ভাবন াগুলো বেশী দূর যাওয়ার আগেই ঢোকগিলে হজম করতাম....কি হবে এইসব ভেবে ? তারচেয়ে প্রকৃতির রুপে নিজেকে সিক্ত করি ।
ভিতর থেকে মনটা আবার কঁকিয়ে উঠলো......উঁউঁউঁউঁ...ভালো লাগছে নাতো । তটস্তহয়ে ভালোমতো উঠে বসতেই ....সামনে আমারি সমবয়স্ক এক ছেলেকে প্যাডেল ঘুরাতে দেখলাম । তাকে জীর্ণ শার্টে রোদে পোড়া শরীরে শক্ত হাতে হ্যান্ডেল ধরে থাকতে দেখলাম ।
রিক্সায় উঠতে উঠতে তার উপর বেশ ক্ষেপেই ছিলাম ....এইটুকুপথ পনের টাকা চাওয়াতে.....এখন মনে হচ্ছে টাকাটা কমই হয়ে গেলো......সব ক্ষোভ চলে গেলো আমার বসের উপর .......কোম্পানির যতই লাভ হোক এমপলয়ীদের এক্সপ্ললয়েট করতে ছাড়বে না ।
যাই হোক সুযোগটা নিলাম । মনটাকে বল্ললাম.....ভালো লাগছে না, তাইতো....ঠিক আছে,তুমি সামনে বসো আর ছেলেটা পেছনে বসুক ....সিস্টেমটা রিভার্সহয়ে যাক । সামনে ব ে স বসে প্যাডেল ঘুরাও....নিশ্চয়ই খুব ভালো লাগবে.....আর ছেলেটাও একটু আরাম পাবে ।

এই অযাচিত অফারে মনটা এক মূহ র্তুকি যেনো ভাবলো....ভাবনার মধ্যে হয়তো সমাজের প্রেস্টিজটাও ছিলো ,নিজের লাভক্ষতির ব্যাপার ছিলো ( কি স্বার্থপর আমরা !!!)....তারপর অস্ফুটে কিন্তুঅদ্ভুত শান্তস্বরে বললো "না" ।। আমি ছাড়লাম না,বললাম "কেন নয় ?" । মনটা বললো, " কষ্টতো, অনেক কষ্ট, কষ্ট করতে পারবো না" । আমি সুযোগের অপেক্ষাতেই ছিলাম .... রাগের ভঙ্গিতে বলে উঠলাম ....."এক থাপপর মারবো,ফাইজলামি পাইছো ? এমনেও ভালো লাগে না অমনেও ভালোলাগে না, ভালো লাগে কিসে ? মাইর খাও নাইতো,মাইর! এমন মাইর দিমুযে এক্কেবারে সিধা হইয়া যাইবা....." । মনে হইলো ঝারিতে কিছুটা কাজ হইছে ....মনটা কেমন যেনো কুঁকড়ে গেছে । যাক লাইনে আসছে তাইলে.....একটু প্রশান্তির ভাব আনার চেষ্টা করলাম.... বিজয়ের হাসি হাসার আগেই, মনটা কেমন আবার উদাস হয়ে গেলো..... "মারবা....মারো .....মার খেয়েই বা আর কি হবে....মারো! যতো পারো মারো , আর মাইর ! ! ! " !

লে হালুয়া, এতো দেখি এখন আমাকেই কাবু করে ফেলছে ।একে ত এই অবসথায় আর কিছুই বলা যাবে না..... কি করতে আবার কি করে বসে......

অদ্ভুত মানব মন ..... মন না মতি । একে ধরন না যায় আবার ছাড়ন না যায় ।

আর একটু দূরেই বাংলামটর.... , ছুটির দিন তাই কিছুটা ফাঁকা রোড । রিক্সাটা এখন গলি ছাড়িয়ে বেশ প্রশস্তরোডে চলে এসেছে .....মনটা আরও উদাস হলেও শরীরটা প্রশান্তি পেলো । কিসেরো লাগিয়া এই যে দুনিয়া.... টাইপের ভাবনারা ভীড় করতে চাইলো কিনতুপাত্তা পেলো না.........

মন এখন ভাববে.... "জীবনের দার্শনিক ভাষ্য" নিয়ে । ভাবুক.............


রিক্সা থেকে নামার সময় চলে আসলো । নামতেই বৃষ্টি শুরু হলো । ঝুম বৃষ্টি.... মন ভেজা সুরেই বললো ভিজবো...... জানি আমার আপত্তি খাটবে না .....তাই আর বাগড়া না দিয়ে হিসাব করতে লাগলাম ......
গেট দিয়ে 5 তলায় উঠতে উঠতেই পানি ঝেড়ে নিতে পারবো.... তারপর ভোঁদৌড়ে ডকুমেন্টেশন ইউনিটে ঢুকে পড়বো .....কেউ না দেখলেই হলো....আর দেখলেই বা কি ? তারপর একঘনটা চুপচাপ কাজ...... ব্যাস বৃষ্টির পানি উধাও..... নিশ্চয়ই এই 1 ঘন্টার মধ্যে কেউ আর বোর্ড মিটিং কল করবে না ......

একটা নিঃশ্বাস নিয়ে বললাম ....হায়রে মন,

তোর হইছেটা কি ?.....তুই চাস কি.... আর কত ভোগাবি আমায় ......

আর যে ভাল্লা লাগে না ...................
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা দিবসে, বাবা কে

লিখেছেন কিরকুট, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:২৯

বাবা,

আমি যখন তোমাকে এই চিঠিটা লিখছি,তখন থেকে ঠিক ছয় হাজার ছয়’শ বাইশ দিন আগে তুমি আমাকে একা করে চলে গেছো। সংখ্যাগুলি লিখতে যত সহজ, তার ভেতরে জমে থাকা শূন্যতাটা... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

একটি কিশোরীর অসমাপ্ত গল্প, নাকি আমাদের সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি?

লিখেছেন জুয়েল তাজিম, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৮

দৃশ্যটা যেন কোনো সাউথ ইন্ডিয়ান ক্রাইম থ্রিলারের শুরু। চারদিকে গুড়িগুড়ি বৃষ্টি। নির্জন জঙ্গলের ভেতর একটি গাছের সঙ্গে ঝুলছে এক কিশোরীর অর্ধগলিত লাশ। কোমর থেকে বিচ্ছিন্ন নিচের অংশ মাটিতে পড়ে আছে,... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

×