তবুও সেদিন কোনো এক অলীক দুঃখে কেঁদে উঠেছিলো মন ......ভেবেছিলো, দেখি না ..... সুখের গহীনে কাঁদলে কেমন হয় ।।
সেদিনই হয়তো.... বিধাতার সুকোমল দৃষ্টি পড়েছিলো আমার তাতে বহুক্ষণ অবিরাম .........বিধাতা হয়তো কিছুটা রুষ্টই হলেন ....আমাকে দিতে চাইলেন কান্নার বর .....
" সুখের নাগপাশে বন্দী যে মানব এতো গভীর আবেগে কাঁদতে পারে , তার তো অবিশ্রাম কাঁদাই উচিত " .......
তবে তাহাই হোক ...... " তুমি কাঁদবে .....বহমান জীবনে অবিরাম বৃষ্টিধারার মতই তুমি কাঁদবে ......তোমার সকল ভাবের নির্বাক বর্হিপ্রকাশ হোক এই কান্নাতেই ..... " ।।
আমি কাঁদছি ।। অঝোর বৃষ্টিধারা ও একসময় ক্লান্ত হয়ে থেমে যায় ....তবুও আমার কান্না থামে না । ।
আমি কাঁদছি ।। কাঁদতে অমাকে হবেই ।।
হা হা হা হা হা ..........হো হো হো হো হো ............
( ভুল বুঝবেন না ..... আমি কিন্তু হাসছি না ..... আমি কাঁদছি ..... অন্তহীন কান্না ।। )
ছবি ঃঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



