কিন্তু এই আমি যেন এক রহস্যময় শূণ্যতা ..........কিছুই আমাকে পায় না আবার সবকিছুই পায় । অবলীলায় আমি শূণ্য বসিয়ে দেই আমার মিলে যাওয়া লাভের অংকে । আমার কষ্টে বোনা স্বপ্নগুলোর কোনো ব্যবধান আমি ঘুচাতে পারি না ।
কি জানি হয়তো কোন ভয়ংকর দুঃস্বপ্নের আবহে আমি বন্দী, কবে শেষ হবে এই দুঃস্বপ্নের বাসর ? আবার কবে আমি জেগে উঠবো ভীষণ ভয় পেয়ে ......বলব একটা খারাপ স্বপ্ন দেখছিলাম । এই দুঃস্বপ্নের ঘোর আমার জীবন থেকে আর না জানি কি কেড়ে নেয় ! ! !
প্রভু, না চাইতেই দিয়েছিলে অনেক .......তবুও নিজেকে করে ছাড়লাম ভঙ্গুর ; আর চাইবো না ক্ষমা....এবার দাও শুধু শাস্তি ,অবিরাম ।।
ফাঁসির আসামীর মত শেষ মিনতি একটাই শাস্তি দিয়ো সকলের অগোচরে যেনো আমার কষ্টে আবার কারো চোখে জল না আসে ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


