"সারভাইভ্যাল ফর দ্যা ফিটেস্ট " প্রকৃতি এই তত্ত্ব মানলেও আত্মরক্ষার্থে তাকে দিয়েছিলো কাঠিন্য, দৃঢ়তা আর সহ্যশক্তি ।।
কিন্তু তবুও যেনো সে পারছিলো না । এই পৃথিবীর কুটিল মানুষগুলোর হিংসাত্মক কাজগুলো থেকে তার জীবনটা খুব বেশী নিরুদ্রপ কখনই ছিলো না । তাই তাদের প্রাপ্য শাস্তিটুকু দিতে সে না বলত না । কিন্তু খুব কি পারত ? পারত না ।। খুব বেশী খারাপ হতে না পেরে তাকে প্রায়ই বলতে হতো ধর্মের ঢোল একদিন বাতাসে বাজবে ..........বাজতে তাকে হবেই ।।
শেষমেষ সে পেরেছিলো, তার সকল কাঠিন্যতা আর শাস্তির পরশ সে পরিয়ে দিয়েছিলো এক নিরপরাধের ঘাড়ে !
দোষ নেই এমন এক নিদের্াষের প্রাণ যায় তাতে তার কি ?
বিনা দোষে সে কি কম অপরাধ সয়েছে ?
তাহলে ? সেই বরং ভালো ....... নিদের্াষ কেউ আর কারো পাপের অনলে জ্বলুক । সুখের নিদ্রায় সে ভাববে পাপ করলে ঠিক এইভাবেই শাস্তি পেতে হয় !
তুমি বোকা , তুমি সরল , নিদের্াষ এটাই তোমার সবচেয়ে বড় দোষ ।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



