কি ব্যাপার ! এত মানুষ কেনো, চারিদিকে খালি মানুষ আর মানুষ ...... উফফ এত মানুষের ভীড়ে একটু শান্তিতে কাঁদতেও পারি না ।
এই সবাই চোখ বন্ধ করো, এই কেউ কান পাতবা না, কেই আঁড় চোখে তাকাবা না, কেউ কোন প্রশ্ন করবা না ।
আমি কাঁদবো, জোড়ে জোড়ে কাঁদবো, আকাশ বাতাস কাঁপিয়ে কাঁদবো, হাউ মাউ করে কাঁদবো, অশ্রুর বন্যা বইয়ে দেবো শুকনো পথেঘাটে । আমাকে একটু কাঁদতে দাও, সরে যাও তোমরা ....তোমাদের যন্ত্রণায় একটু কাঁদতেও পারি না । কেঁদে কেটে যে একটু শান্ত হবো তারও বুঝি কোন উপায় নেই ।
অশ্রুহীন কান্না আর কতো ...... এবার আমাকে অশ্রু ঝড়াতে দাও ..... আমার চোখে মুখে ফুটে উঠুক ভরাট কান্নার শান্ত ছাপ ।। আমি কাঁদবো, কাঁদবো, কাঁদবো ........আমাকে কাঁদতে দাও ......
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




