সেই কবে থেকেই ত জমাচ্ছি কথা, না বলা কত্ত কথা । অপ্রিয় কথা না হয় বাদই দিলাম, প্রিয় কথাগুলোই আজও হলো না বলা । এই মনের ভিতর একটা ব্যাংক রেখেছি - জমাচ্ছি সবকথা এই মনের ব্যাংকে ।
এত কঠিন .... সামান্য এই কথাগুলি বলা, এত কঠিন সামন্য এই বাঁধা পেরিয়ে যাওয়া । কি জানি, কেউ কেউ হয়ত প্রিয় - অপ্রিয় সব কথা শুধু জমিয়েই যায় - আর কেউ কেউ সত্য - মিথ্যা হাজারো কথার ফাল্গু ধারা বইয়ে যায় ।
আমার প্রিয় সব মানুষগুলোকে আজও বলা হয়নি - তাদের কতটুকু পছন্দ করি । তাদের অল্প একটু সান্নিধ্য কতটুকু আনন্দিত করে আমাকে । আমার স্বল্প জীবনে তাদের নিরব অবদানের সীমাহীন কৃতজ্ঞতাও জানানো হয়নি কখনো ।
কি আর করবো কোন কোন মানুষ যে আহত দুচোখে পৃথিবীর সকল বিস্ময় শুধু নিরবে দেখেই যায় - প্রচন্ড উচ্ছাসে শূণ্যে দু পাক ঘুরে কখনোই তাদের বলা হয় না -
Oh God ! How beautiful the world is !
বিধাতা অবশ্য সে কারণে কখনোই তাদের উপর রাগ করেন না । কিন্তু মানুষ ত আর বিধাতা নয় !!!
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৭ দুপুর ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



