" যাব কোয়ি বাত বিগার যায়ে, যাব কোয়ি মুশকিল পার যায়ে... তুম দেনা সাথ মেরা... " ।।
এই গানটাও ছেড়ে আসি প্রায় বছর চারেক আগে । তারপর আর সময় করে, রয়ে সয়ে শোনা হয়নি ।
কিন্তু ভালোলাগা, জীবন ঘনিষ্ঠ গানগুলোর সাথে সম্পর্ক চ্ছিন্ন করা কি এতই সহজ ? গানটা এতদিন ভিতরে ভিতরে সুর দিলেও, আজ সময় নিয়ে এটাকে খুঁজে বের করলাম । সপ্তাহ জুড়ে এই গানটা একটানা শোনা যাবে ।
ধরুন প্রিয় স্বদেশ ছেড়ে বাইরে গেলেন পড়াশুনা করতে । পোঁছেই পুরো বছরের টিউশন ফি আর থাকা খাওয়ার খরচ হারিয়ে একদম কপর্দকশূণ্য হয়ে গেলেন । বিদেশ বিঁভূইয়ে কাকে পাবেন বিপদের সঙ্গী । এমনি দুঃসময়ে অচেনা পথে হেঁটে হেঁটে আপনি গাইছেন/শুনছেন এই গান, আর তাড়িয়ে বেড়াচ্ছেন বিষন্নতা ।
মুশকিল ! বিপদ ! ঝামেলা ! আমাদের জীবনেরি নিত্য অনুষঙ্গ । কখনও কখনও এমন সময় আসে যখন মনে হবে জীবনটা বড় কঠিন । বুঝে পাবেন না আরও সহজ হলে এর দোষ কি ছিলো । সেই সব ভঙ্গুর মুহূর্তে অভাব বোধ হয় কোন বন্ধু, কোন সাথী, কোন সঙ্গীর । প্রকৃত কোন বন্ধুর উপস্থিতিই কেবল পারে তখনকার কঠিন সময়কে উপভোগ্য করে তুলতে ।
পুরো গানটা শুনতে পাবেন এখানে....
আডিওটা শুনতে চাইলে ক্লিক করুন এখানে
কনসার্টে, কুমার শানুর কন্ঠে ....
মনে পড়ে, এই গানটার একটা বাংলা ভার্সনও শুনে ছিলাম । কিন্তু বাংলাটা সার্চ করে পেলাম না । কারও কাছে থাকলে কি লিংক দিয়ে সাহায্য করতে পারেন ? গান ও কবিতার রাজা মৃন্ময় কাছে মনে হয় আছে । মৃন্ময় ? তুমি কি একটু সাহায্য করতে পারো ?
এই গানটি ঘিরে পুরনো স্মৃতিটুকু তাতে হয়ত পুরোপুরি ফিরে আসার একটা পথ পাবে, সুরের ডানায় ভর করে ।
আলোচিত ব্লগ
নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে
এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লবের শরিকরা
যারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।