সিগারেটটা ডানহাতে তাই বামহাত দিয়েই গাল বরাবর চড় মারলাম । চড় মারাটা ছোটবেলা থেকেই অভ্যাস । তাছাড়া কারও গালে ৫ আঙ্গুল দেখতে ভালোই লাগে । চড়্টা লাগল খানিকটা উপরে ... ধুর !
ও নিচের দিকে তাকিয়ে আছে , মেয়েটার মুখটা খুব দেখতে ইচ্ছে করছে, ৫ আঙ্গুলের ছাপটা দেখার আগ্রহ । মেয়েটার জন্য আমি আমার সব হারিয়েছি , কত মেয়েকে ঠকিয়ে লাখ লাখ টাকা আদায় করলাম । আর এই মাল কিনা আমাকেই বাঁশ দিয়ে দিল ! আজিব! এখনও বিশ্বাস হচ্ছেনা ।
মেয়েটা মুখ তুলে তাকাবে মনে হয় । নাহ্ ... সন্ধাটা যেন বড্ড গাঢ় হয়ে আছে । মেয়েটার দৃষ্টির সামনে দাড়াতেই পারছিনা । এমন চোখদুটো আগে দেখিনি, কেন জানি নিজেকে অসহায় লাগছে প্রচুর । এই অগ্নিদৃষ্টি উপেক্ষা করা অসম্ভব। আমাকে পালাতেই হবে .... কিছু না ভেবেইপিছন ফিরে দৌড় দিলাম ।
ব্যস্ত রাস্তার মাঝখানে শুয়ে আছি, ডানহাতটা থেতলে গেছে । ঘাড় দিয়ে রক্তপড়ছে , ভিজে যাচ্ছে চারপাশ । সবাই ব্যস্ত ... আশে পাশে কেউ নেই । হাতের সিগারেটটা পাশেই পড়ে আছে , রক্তের স্পর্ষ পেয়ে আগুনটা নিভে গেল ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


