somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

...ক্ষুধা...

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হাত আর প্লেট চেটেপুটে খেয়ে সবেমাত্র বেসিনের কাছে গেছি হাত ধুতে। চোখ পড়লো পাশে রাখা ময়লার ঝুড়ির দিকে। ঝুড়িটা প্রায় ভরে গেছে আজকের রাতের তরকারি দিয়ে।পাশেই চিৎকার চেঁচামেচি দেখে সেদিকে চোখ ফেরালাম। বরাবরের মতই আমাদের বাবুর্চি আজাদের গুষ্টি উদ্ধার হচ্ছে। আজাদ অসহায়ভাবে আমার দিকে তাকাল। আমি প্লেট লুকানোর চেষ্টা করলাম। কয়েকদিন থেকেই একটা জিনিস ভাবছি। সারাক্ষণ মুরগী নিয়ে গবেষণা করা আমারো মুরগীদের মত জিহ্বায় টেস্ট বাডের সংখ্যা কমে গেল কিনা?? মানুষের টেস্ট বাডের সংখ্যা ১০ হাজার আর মুরগীর মাত্র ৩৫০। এখন, রান্না ভাল হোক বা খারাপ আমি কোন টেস্টই বুঝিনা। তবে সুখের কথা হচ্ছে, যে কোন খাবারই এখন পেট ভরে খেতে পারি, ক্ষুধা মিটে যায়!!

এস.এস.সি পর্যন্ত যতদিন বাসায় ছিলাম তিনবেলাই ভরপেট ভাত খেতাম। আনিস স্যারের ভাষায়, হা করলে যেন গলা দিয়ে ভাত দেখা যায় সেই পর্যন্ত খাওয়া। কলেজে ভর্তির পর মেসে এসে আজব এক জিনিস দেখলাম। এখানে বাটিতে করে মেপে মেপে ভাত দেয়া হয়। সদ্য গ্রাম থেকে আসা আমি পড়লাম মহা বিপদে। না, ক্ষুধা আর মেটে না।

সকালে বাসা থেকে ভরপেট খেয়ে আসার পরও স্কুল/কলেজে দুই ক্লাস পরেই কেন টিফিনের বিরতি দেয়া হয় সেটা এতদিনে বুঝতে পারলাম। টিফিনের বিরতি ঠিক আছে, কিন্তু সমস্যা হল এখানে পকেটের বাজেট কোনভাবেই মেলাতে পারছিলাম না। কারণ, ক্যান্ট পাবলিক কলেজে টিফিনের সময় আমাদের গ্রামের স্কুলের মত দুই টাকার বাদাম খেয়ে পার করার কোন সুযোগ নেই।

ছুটিতে বাড়ি গেলে শুরুর দিকে হাপুস হুপুস করে ভাতের প্লেটে ঝাঁপিয়ে পড়তাম। একদিন আম্মা অবাক হয়ে জিজ্ঞাস করলেন, “আচ্ছা, মেসে কি খাওয়া দাওয়ার খুব কষ্ট রে বাবা?” আম্মা এমনিতেই সারাক্ষন হাজারটা টেনশন করেন। নতুন টেনশন দেয়া উচিত হবেনা ভেবে, এরপর থেকে বাসায়ও সংযত ভাবে খাওয়া শুরু করলাম। ফলাফল, ক্ষুধা আর মেটে না।

যাক, কলেজ জীবনের সাথে সাথে মেস জীবনও দ্রুতই শেষ হয়ে গেল। শুরু হল বিশ্ববিদ্যালয়ের হল জীবন। এখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাতের বাটি করা থাকেনা। টেবিলে গামলা ভর্তি ভাত দেয়া থাকে যতটুকু মন চায় খাও। না, খাওয়া হয়না। ভাতের সাথে খাওয়ার জন্য মাইক্রোস্কোপিক এক পিচ ব্রয়লার মুরগীর মাংস কিংবা মাছের টুকরা থাকে। আনিস স্যার এই টুকরা দেখলে নির্ঘাত বলে বসতেন, এর চেয়ে বড় মাংসের টুকরা আমার দাঁতের ফাঁকেই আটকে থাকে। না, ক্ষুধা মেটে না।

সে সময় কোলাবেরি ডি গান দিয়ে তামিল নায়ক ধানুশ খুবই জনপ্রিয় হয়ে গেছে। একদিন, আমি ধানুশের “মারিয়ান” নামের একটা মুভি দেখছিলাম। সত্য ঘটনা থেকে করা মুভিটামূলত, সুদানে কাজ করতে যাওয়া কয়েকজন ইন্ডিয়ান শ্রমিকেরগল্প। তাঁরা ঘটনাচক্রে সুদানি টেররিস্টদের হাতে আটকে পড়ে এবং শেষে সেখান থেকে সারভাইভ করে ঘরে ফেরে। মুভিটাতে ধানুশ অসাধারণ অভিনয় করেছে। আটকে পড়া অবস্থায় কয়েকদিন না খেয়ে থাকার পর ধানুশের বন্ধু যখন মৃতপ্রায়। তখন ধানুশ এক ইমাজিনারি গেম খেলে। সে তার বন্ধুকে বলে, দেখ, চারপাশে কত খাবার। এরপর বেঁচে থাকার জন্য তাঁরা দুইজনই ইমাজিন করে করে বিভিন্ন কিছু খাওয়ার অভিনয় করে সারভাইভ করার চেষ্টা করে।

মুভিটা দেখার পর মাথার ভিতর কি পাগলামি ঢুকল কে জানে। প্রতিদিন খাওয়ার সময় আমিও আজব সেই ইমাজিনারি গেম খেলা শুরু করলাম। খাবার প্লেটে যাই থাক না কেন আমার মন যা চাইত তাই ইমাজিন করে খাওয়া শুরু করলাম। আশ্চর্যের বিষয় হচ্ছে, কিছুদিন পর খেয়াল করলাম এখন আমি ইচ্ছামত খেতে পারি। পেট ভরে যায়, ক্ষুধাও মিটে যায়।
এখন যা মন চায় তাই ইমাজিন করে খেতে পারছি ঠিক আছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে কোন কিছুরই অরিজিনাল টেস্ট বুঝতে পারছিনা।

বিয়ের পর বউ প্রথমবার রান্না করেছে। খেতে বসেছি। টেবিলে রাখা ধোয়া ওঠা গরম ভাত/রুটি। আর পাশেই আমার পছন্দের সব তরকারী। ইচ্ছা মত খাওয়ার ব্যাপারে কোন বাঁধা নেই। কিন্তু আমি আছি মহা টেনশনে, জিহ্বা খাবারের টেস্ট বুঝবে তো???

গল্পের পেছনের গল্পঃ
আমার এক নানা মৃত্যুশয্যায়। সবাই শেষবারের মত দেখা করতে আসছে। মেজ খালু আসার সময় সাথে করে কিছু ফলমুল আর মিস্টি নিয়ে এসেছেন। দুইদিন পর নানা মারা গেলেন। বাড়ির সবাই শোকাহত। মরা বাড়িতে রান্না বান্না হয়নি। দুই দিন ধরে নানি ঠিকমত খেতেও পারেননি। হঠাৎ নানির খুব ক্ষুধা লাগল। শোকে আছে ভেবে কেউ নানিকে খাওয়ার কথা জিজ্ঞাসও করছে না। ক্ষুধা শোক মানেনা!!! নানি ঘরে গিয়ে খুঁজতে লাগলেন খাওয়ার কিছু আছে কিনা। মেজ খালুর আনা ফলমূলগুলো মারা যাওয়ার আগে নানাই সব খেয়েছেন, টেবিলে পরে আছে মিস্টির প্যাকেট। নানি প্যাকেট খুলে একটার পর একটা মিস্টি মুখে পুরতে লাগলেন। এমন সময় ঘরে ঢুকল মেজ খালার পিচ্চি ছেলেটা। শোকে মুহ্যমান সবাই উঠানে বসে ছিল। পিচ্চিটা রুম থেকে বের হয়ে চিৎকার করে বলতে লাগল, “সবাই দেখে যাও নানি সব মিষ্টি খেয়ে ফেললো...!!!”
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাতছানি

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ১৭ ই মে, ২০২৬ রাত ১০:২২

বাঁশবনের উপরে গোধূলীর আকাশে
কি'যে অপরুপ লাগে একফালি চাঁদ,
কাশবনের দুধারে মৃদুমন্দ বাতাসে
ঢেউ খেলে যায় সেথা জোৎস্নার ফাঁদ-
আহা..., কী অপরুপ সেই 'বাঁশফালি চাঁদ' ।

পাখিদের নীড়ে ফেরা কল-কাকলীতে
শিউলী-কামিনী যেথা ছড়ায় সুবাস,
আজানের... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাই না আমি, আজীবন ভালোবাসা ছাড়া!

লিখেছেন রাজীব নুর, ১৭ ই মে, ২০২৬ রাত ১১:৫১



অতি তুচ্ছ বিষয় গুলোতে আমি আনন্দ পাই।
পথে ঘাটের সব রকম দৃশ্য আমি উপভোগ করি। পথে হেটে যাচ্ছি, একসাথে অনেক গুলো কাক কা কা করতে করতে উড়ে গেলো! এটা দেখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের স্পষ্ট বার্তা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই মে, ২০২৬ সকাল ৭:১৭



কারিনা ইস্যুতে যা ঘটেছে, তা শুধু একটি পরিবারের আত্মপক্ষ সমর্থন না- এটা জনমতের একটি স্পষ্ট প্রতিফলন। যদি শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকেই হেটস্পিচ আসতো, তাহলে কারিনার মা জানাজার পর... ...বাকিটুকু পড়ুন

রক্তের দাগে ধুয়ে যাওয়া আভিজাত্য: কারিনা কায়সারের বিদায় এবং আমাদের কিছু নির্মম শিক্ষা

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৩:৩৯



​বাঙালি সংস্কৃতির চিরায়ত নিয়মে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ সব বৈরিতা ভুলে যায়। জানাজার খাটিয়া সামনে রেখে স্বজনরা কেবল ক্ষমা চান, চিরবিদায়ের প্রার্থনা করেন। কিন্তু গতকাল আমরা এক অভূতপূর্ব ও হাহাকারে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

×