তুমিতো রোজ অনেক দূরেই থাকো
হয়তো থাকো চাদের কাছাকাছি
সাধ্য আমার অনেক ছোট বলে
তোমায় নিয়ে স্বপ্ন বুনেই বাচি
তুমিতো রোজ অনেক দূরেই থাকো.....
হয়তো তোমায় দেখেই যাবো রোজ
বোকা হয়ে, অনেক বেশি বোকা
কাটবে বিকেল তোমায় ভেবে ভেবেই
স্বপ্ন আমার তোমাতেই একরোখা ।
হাজার মানুষ তোমার আশে পাশেই
পাশেই তোমার সুখে থাকার সব
আমি একা বোকা হয়েই থাকি
তোমায় পাওয়া আমার অসম্ভব ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৩ রাত ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


