বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা প্রধানত দুই ধারায় বিদ্যমান । ক) আলিয়া মাদ্রাসা যা সরকারী অনুদানে বা আরশিবাদে চালিত মাদ্রাসা। এর ডিগ্রীগুলোকে দাখিল, আ্লিম, ফাজিল ও কামিল নামে প্রদান করা হয়।
আর অপরটি হলো খ) কওমী মাদ্রাসা - এটা টোটালি জনসাধারনের অর্থায়নে চালিত । এটির ডিগ্রীগুলোর নাম হলো- হাফেজ, মাওলানা, মুফতি ও মুফাচ্ছির/ মুহাদ্দিস ।
বলা হয়, ইসলামী শিক্ষার মূল ধারাই হলো কওমী মাদ্রাসা শিক্ষা । ইসলামী শরিয়াহর সঠিক শিক্ষা এ কওমী থেকেই সরবরাহ করা হয় । এ ধারার আলেমরা রাজনীতি ভালো বুজলেও কখনো রাজনীতিতে আসেনা । এই যে খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, ইসলামী শাসনতন্ত্র যত ইসলামী দলই বলেননা কেনো, বাংলাদেশের কোনো কওমী মাদ্রাসায় প্রকাশ্যে ছাত্ররাজনীতি দেখাতে পারবেননা । আমি সিউর । এরা সাধারনত পরকাল নিয়ে মাথাঘামায় বেশি । এরা নিরিহ হলেও ইসলামী ঈমানী জজবায় বলিয়ান । তবে নিজ ধর্মের অপমান ও ইসলাম বিদ্ধেসিদের রোখতে নিজের জীবন অকাতরে বিলিয়ে দিতেও কুন্ঠিত হয় না । যার প্রমান আমরা এখন পাচ্ছি ।
জামায়াতে ইসলামীর জন্মের পর থেকেই এই কওমী আলেমরা কিছু আকিদাগত কারনে জামায়াতের বিরোদ্ধে অবস্থান নিয়ে আসছে । আর বাংলাদেশে একাত্তরের পর থেকেই কওমী আলেমরা পক্ষে না থাকায় জামায়াত সুবিধা করতে পারেনি । এরা পাশে থাকলে জামায়াত হয়তো বাংলাদেশের...থাকতো । অথচ আজ তাদের সেই জামায়তের উপাদি নিয়েই চলতে হচ্ছে...
কওমী মাদ্রাসার প্রত্যেক আলেম আমাদের ইসলাম ধর্ম এগিয়ে নেয়ার প্রতিনিধি । এরা ইসলামের নামে, নবী (স) এর নামে কোন বিদ্ধেস বরদাশত করতে পারেনা । ক্ষমতায় যাওয়ার জন্যে কিংবা কোন রাজাকারকে বাচাবার জন্যে তারা ঢাকা অবরোধে আসছিলনা । জাস্ট, ইসলাম বিদ্ধেসিদের হাত থেকে ধর্মকে বাচাতেই অবরোধ কর্মসূচি দিয়েছিলো । আর আমরা তাদের কি দিলাম...? লাশ আর জামায়াতে ইসয়ামী বানিয়ে ছেড়ে দিলাম ।
Like · · Share

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


