এখন দেশের প্রতিটি শিক্ষাঙ্গণে অস্থিরতা বিরাজ করছে। আর এই ঘটনার সাথে জড়িত রয়েছে সরকারী দলের একটি ছাত্রসংগঠন। শিক্ষাঙ্গনের অস্থিরতায় ছাত্রলীগের ভুমিকা অপরিহার্য হয়ে পড়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আর যদি সেটা নাইবা হবে তাহলে যে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটছে তার সাথে ছাত্রলীগ থাকবে কেন? সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষের ঘটনা ঘটছে প্রতিনিয়ত এর সাথে ছাত্রলীগ একটি অপরিহার্য ভুমিকা পালন করছে । বিভিন্ন পত্র-পত্রিকায় ছাত্রলীগের নামটি উঠে আসছে। লাগামহীন ছাত্রলীগের লেজ টেনে ধরতে পারছে না প্রধানমন্ত্রী। আর এই ব্যর্থতার দায় ভার থেকে মুক্তি পাওয়ার জন্য অতি কৌশলে প্রধানমন্ত্রী ছাত্রলীগের প্রধানের পদ থেকে সরে দাড়ালেন। কিন্তু এতে কি তিনি মুক্তি পেয়েছেন? তাতে লাভের চেয়ে ক্ষতির পরিমাণটা আমার কাছে বেশি মনে হয়েছে। এই যে গত কয়েকদিন আগে ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের নেত্রীরা কি কান্ডটি নাই ঘটালেন! এছাড়া প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন যশোর ছাত্রলীগের নেতা রিপন। চলে গেছে রিপন। কিন্তু কেউ কি তার পরিবারকে সান্তনা দিতে পারবেন? আর শান্তনা দিলে কি বলে দিবেন? তার ভাষা কি আমরা খুজে পাব? এভাবে দেশের প্রতিটি এলাকায় , শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের বলি হচ্ছেন প্রতিপক্ষ অথবা সাধারণ ছাত্ররা। আর স্বরাষ্ট্রমন্ত্রীর মতো নির্বোধ মহিলারা বলছেন এটা কোনো ব্যাপার না। তবে প্রধানমন্ত্রী কি এটা বুঝতে পারছেনা যে ক্ষমতা গ্রহনের পরই ছাত্রলীগ লাগামহীন হয়ে পড়ছে। আর এদের সামলাতে তাঁর ভুমিকাই বেশি হতে হবে। ক্যাম্পাসকে তথা বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনকে স্থিতিশীল রাখতে হলে ছাত্রলীগকে সামলানোর কোনো বিকল্প নেই।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।