জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রিক্সাচালক আলমগীর হোসেনের স্ত্রী মুন্নুজান বেগম (৩০) জটিল স্তন ক্যান্সারে আক্রান্ত। মুন্নুজান এখন মিটফোর্ড স্যার সলিমুল্লাহ হাসপাতালে অসুস্থ চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, মুন্নুজান বেগমের চিকিৎসার জন্য প্রায় পনের লাখ টাকা প্রয়োজন। তিনি হাসপাতালে কেমোথেরাপি নিচ্ছেন। গত ছয় বছর ধরে মুন্নুজান দুই স্তনেই এই জটিল রোগে ভূগছেন। দেড় বছর আগে তার ডান পাশের স্তনে অপারেশন করাতে গিয়ে আলমগীর জায়গা-জমি, ভিটেমাটি বিক্রি করেছেন। তার আর সামর্থ নেই এই টাকা জোগার করার। হৃদয়বান ব্যক্তিদের কাছে তিনি চিকিৎসা ব্যয়ভার বহন করার জন্য অর্থ সাহায্য কামনা করেছেন।
আলমগীর হোসেন জানিয়েছেন, তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার দিবাকরপুর গ্রামে। গত দশ বছর ধরে সে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিক্সা চালায়। আলমগীর জানিয়েছেন, ভাড়ায় রিক্সা চালিয়ে স্ত্রীর চিকিৎসা খরচ কীভাবে দিব, তিন বেলা খাবারের ব্যবস্থা করাই কষ্ট। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক অফিসার ও কর্মচারীদের আর্থিক সাহায্য এবং আমার সব জায়গা-জমি, ভিটেমাটি বিক্রি করে একটি অপারেশন করিয়েছি। আমার আর সামর্থ নেই। সামর্থবান ও হৃদয়বান ব্যক্তিরা অনুগ্রহ করে সাহায্যের হাত বাড়ালে আমার স্ত্রী ভালো হতে পারে। সাহায্য পাঠানোর ঠিকনা এই নম্বরে- আলমগীর হোসেন, সঞ্চয়ী হিসাব নং ২৯৪৯০/২, অগ্রণী ব্যাংক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা, সাভার, ঢাকা।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।