somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বাড়ি একটি খামার প্রকল্পের আদলে সরকারি মালিকানায় আসছে পল্লী সঞ্চয় ব্যাংক

২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পল্লী সঞ্চয় ব্যাংক নামে ব্যাংকি খাতে যোগ হচ্ছে আরেকটি নতুন ব্যাংক। তবে এ ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক হিসেবে আসছে না। আসছে দারিদ্র্য বিমোচনকে প্রাধান্য দিয়ে। প্রাথমিকভাবে দেশের ৪৮৫ উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা খোলা হবে। ব্যাংকের পরিশোধিত মূলধন ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। ব্যাংকের ৫০ ভাগ মালিকানা সরকারের অধীনে সংরক্ষিত থাকবে। তবে এ মালিকানার জন্য সরকার কোনো লভ্যাংশ বা ডিভিডেন্ড পাবে না। একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যক্রম বিলুপ্ত করে সরকার এ ব্যাংক প্রতিষ্ঠা করতে চায়। ইতিমধ্যে মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটি বিলুপ্ত করে ব্যাংক গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। ৩০ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বাড়ি একটি খামার প্রকল্পটি ব্যাংকে রূপান্তরের নির্দেশ দিয়েছেন। প্রকল্পটি সাড়ে ৪ বছর ধরে ৩ হাজার ১৬২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে পরিচালিত হয়েছে। বর্তমানে প্রকল্পটিতে ৭ হাজার ১৬২ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। প্রকল্পটি ব্যাংকে রূপান্তর হলে এসব জনবল ব্যাংকের জনবল হিসেবে বিবেচিত হবে। তবে ব্যাংকের মাধ্যমে একটি বাড়ি একটি খামার প্রকল্পে সরকারি অর্থ বরাদ্দ অব্যাহত থাকবে বলে জানা গেছে। প্রকল্পটির জনবল, অর্থ, স্থাবর-অস্থাবর সব সম্পদ ও অফিস সরঞ্জাম, ব্যাংকের সম্পদ ও জনবল হিসেবে গণ্য হবে। এরই মধ্যে পল্লী সঞ্চয় ব্যাংক আইনের খসড়া তৈরি করা হয়েছে। যা পল্লী সঞ্চয় ব্যাংক ২০১৩ নামে নামকরণ করা হয়েছে। খসড়ায় বলা হয়েছে, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমিতি গঠন, সঞ্চয় জমা ও বৃদ্ধি, দারিদ্র্য বিমোচনে প্রশিক্ষণ, উঠান বৈঠক ও ঋণ প্রদানসহ যাবতীয় কার্যক্রম বাস্তবায়নের জন্য ব্যাংক একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯৪ এবং ব্যাংক কোম্পানি সম্পর্কিত জারিকৃত আইন, বিধান বা নির্দেশনা নবগঠিত এ ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কারণ সরকার দরিদ্র মানুষের পুঁজি গঠন ও দারিদ্র্য বিমোচনে এই বিশেষায়িত ব্যাংকটি সৃষ্টি করছে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×