মসজিদুন্নবীতে দৃষ্টি শক্তি ফিরে পেলেন সুদানি বৃদ্ধা:
১৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পবিত্র হজের প্রাক্কালে সুদানেরঅন্ধ হয়ে পড়া বৃদ্ধা ফাতিমা আলমাহি মদিনার মসজিদুন্নবীতে দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন।প্রায় সাত বছর আগে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন ফাতিমা। বেশ কয়েক বার অস্ত্রোপচারের পরও দেখার শক্তি ফিরে পাননি তিনি।ফাতিমা বলেছেন, "আমার মনের মধ্যেযেন অলৌকিকভাবে কেউ এ ধারণা দিল যে এ বছরের চলমান হজে তুমি দৃষ্টি শক্তি ফিরে পাবে। সৌদি আরবে প্রবেশের পর আমার মধ্যে এই আশার আলো উজ্জ্বলতর হয়েছিল। কয়েকদিন মসজিদুন্নবীতে ছিলাম এবং এই মসজিদের ভেতরে বেশ কয়েক ঘণ্টা ধরে চোখের আরোগ্য লাভের জন্য দোয়া করেছি। এভাবে এক সময় মসজিদের এক কোনায় বসেছিলাম। হঠাত টের পেলাম যে চোখের ওপর ছড়িয়ে পড়া কালো পর্দা ধীরে ধীরে বিলীন হয়ে গেল এবং আমার সামনে বসা আমার ছেলের চেহারা স্পষ্টভাবে ভেসে উঠল।"এরপর আনন্দে চিতকার করে ওঠেন সুদানি বৃদ্ধা ফাতিমা। উপস্থিত সমস্ত হজ্বযাত্রীও বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন। বিশ্বনবী (সা.)'র পবিত্র মাজার-সংলগ্ন এই মসজিদ ও পবিত্র কাবা ঘর সংলগ্ন স্থানকে দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ স্থান বলে উল্লেখ করে থাকেন আলেম ও ইসলামী বিশেষজ্ঞরা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা...
...বাকিটুকু পড়ুনআওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন
রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।...
...বাকিটুকু পড়ুন