somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকন_হারুন
আমি আমার নই। লিখতে চেষ্টা করেছি কিন্তু পারিনি লিখতে, আমি কার? শুধু অনুভব করতে পারি! সৃষ্টির রহস্য ভেদ করা আমার কাজ। সত্যকে খোঁজে গ্রহণ করা এবং তা সকলের তরে প্রকাশ করা আমার সাধ। কলম আমার অস্র, লড়াই করে যাব। যা হবার তা হবেই। আমি মরব একদিন সত্যই।

বধূয়া তুমি

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি বধূয়া:


প্রথম আজ তোমাকে ঘিরে লিখছি, তবে স্বপ্ন এঁকেছি আরও আগ থেকেই ৷
মনের কোণে আশঙ্কার বীজ প্রায়ই বাঁধা দিত তোমাকে নিয়ে লিখতে।
তোমাকে ঘিরে আমার রাজ্যতরীর সাজানো জলপদ্মর কথা বলতে।
কেউ যদি চুরি করে নিয়ে যায় আমার সুখকষ্টের সব। যুদ্ধ বাধিয়ে দেয় আমার রাজ্যে ঢুকার জন্য?
সে ভয়ে ভীত ছিলাম ৷কিন্তু আজ আর নিজেকে সংবরণ করতে পারছিনা।
অব্যাক্ত মনের কথামালা প্রকাশ না করে শান্তির শ্বাস নিতে পারছি না ৷
আমি তো মানুষ, কিসের ভয় আমার? যদি ভয়ে ভীত হই তাহলে আমি তো কাপুরুষ!
এ কলঙ্ক ইজ্জতের, আত্মমর্যাদ রক্ষা ও বিলীনের ৷তাই আজ নির্ভয়ে চিৎকার করে বলছি; বধূয়া তুমি আমার ৷
প্রাণাধিক ভালোবাসি তোমাকে ৷তুমি যেমন করে বাসো আমাকে ৷তোমার একার জন্য
পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধে দাঁড়িয়ে যাব ৷তছনছ করে রক্ত-আগুনে পুড়িয়ে ফেলব পৃথিবীকে ৷
তার ছাই সাগরের গর্ভে নিক্ষেপ করব, তবুও তোমাকে উদ্ধার করব। তুমি যে আমার বধূয়া ৷
জানি, শেষে বিজয়ের মালা আমার গলাতেই পড়বে ৷আমি তো খাঁটি প্রেম মানব ৷
আমার কোন পরাজয় নেই ৷পৃথিবীকে ভেঙে নতুন করে গড়ার জন্যই আমার আগমন ৷
যদি গড়া পৃথিবীকে ভাঙতে না পারি আমার জন্ম বৃথা ৷যদি ভাঙা পৃথিবীকে গড়তে না পারি আমার বেঁচে থাকা মিথ্যা ৷
তখন মানব-পুরুষ পরিচয় দেয়া লজ্জার হবে লাঞ্চনার। বেঁচে থাকা না থাকা হবে সমান।
পৃথিবীকে আমার মতো করে সাজাব; এক চোখ আমার আরেক চোখ বধূয়ার ৷
দু’জনার দুচোখের আলপনায় রাঙাব নতুন করে পৃথিবীকে ৷সেখানে তুমি হবে রাণী-বধূয়া ৷
আমি হব তোমার প্রাণের বর ৷পুলকিত হব তোমার নেশাভরা ডাকে ৷বধূয়া
তোমার চলার পথে বিছিয়ে দেব সদ্যফোটা স্হলপদ্মার লাল পাপড়ি।
মেহদি রাঙা পায়ে হেঁটে যাবে স্থলপদ্মর লাল পাপড়ি মাড়িয়ে ৷
একটু দূরে দাঁড়িয়ে দেখব রাণী বধূয়ার সৃষ্ট-রঙিন সে দৃশ্য ৷
যখন বরের দিকে তাকাবে মুচকি হেসে চোখ টিপে জানাবো সাদর সম্ভাষণ ৷
মাতাল করা গন্ধভরা গোলাপ সেঁটে দিব বধূয়া তোমার চুল-খোঁপাতে।
বধূয়া তুমি বধূয়া ৷তুমি ছাড়া চাঁদ মিথ্যে ৷জ্যোৎস্নালো ফেকাসে ৷
সৌন্দর্য মলিন ৷তুমি ছাড়া স্বর্গও যে উদাসীন ৷
তুমি কষ্ট দিলে হারিয়ে যাব চিরতরে অদৃশ্যের গহ্বরে।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×