
আঘাত সহিবার ক্ষমতা থাকলে তবেই ভালোবাসিও আমায়,
যদি না পার সইতে তবে ভিরিওনা কাছে কোনো ছলনায়।
ভালোবাসার মর্ম সবাই বুঝে না, যে বুঝে সে যেন আঘাতের
অপেক্ষায় প্রহর গুনে।
কঠিন সত্য কথা মেনে নাও, যদিওবা অপ্রিয়। মনে রেখ,
ভালোবাসা আছে বলেই আজ মানুষের চোখে জল।
ভালোবাসার সূত্র:
অনুচ্চারিত সত্য কথাগুলো মুখে উচ্চারণ করা যায় না,
কেবল চোখের ভাষাতেই তা প্রকাশ করা যায়।
ভালোবাসা প্রকাশ করার আদ্যোপান্ত ভাষা চোখে মণিতে।
ভালোবাসার কলি যে চোখ থেকে ফোটে সে চোখেই
একদিন ভালোবাসার মৃত্যু ঘটে। চোখের জল দিয়ে তার ইতি ঘটে।
মানুষ ভালোবাসে সুখ আমি বাসি দুঃখ
সে কারণে মানুষ কাঁদে আমি হাসি।
না বুঝবে না তুমি আমার কোনো ছল, সাধুর ভানে
আমি অসাধু, বুঝবে কী করে বল?
কলম চলে তাই বাহাদুরি? না মনের কালিতে লিখি সব
তাই মিথ্যা হবার সম্ভাবনা কম।
যা ভাবার তা ভাব, যা বলার তা বল,
যা লেখার তা লেখ, কিন্তু জেনে রেখ
আমি শূণ্য দেহে এক চিত্তহীন অসার ফানুস।
এরপরেও যদি ভালোবাসার দুঃখতে বাঁধো
আমায়, নিশ্চুপ রব দুটো প্রাণ অকালে ঝরার।
:২২ জানুয়ারি ১৯, রাত ১.২৮ মি.
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




