ঢাকায় আন্তর্জাতিক ভাষা উৎসব অনুষ্ঠিত
বাংলাদেশে অবস্থানরত বিদেশীদের অধিক হারে বাংলা ভাষা শেখানো ও এ দেশের মানুষের বহুভাষা শেখার মাধ্যমে বিদেশের শ্রমবাজারকে আরো বর্ধিত করাসহ বহুভাবে এগিয়ে যাওয়া সম্ভব। এ বিষয়টিকে উপজিব্য করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় ইংলিশ মিডিয়াম স্কুল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল ও বেটার বাংলা ফাউন্ডেশন (বিবিএফ) এর যৌথ উদ্যোগে ২৩ ফেব্রয়ারি ২০১৩ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ভাষা উৎসব। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল হেড অব স্কুল জিএম নিজাম উদ্দিনের সভাপতিত্বে স্কুলের গুলশান শাখায় আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন আমিনিয়ান তুসি, মিশরের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ওমর শোয়েব, মালদ্বীপ দুতাবাসের সেকেন্ড চার্জ তাসিন, ডিসিসিআই সভাপতি ও ডেফোডিল গ্রুপের চেয়ারম্যান মো: সবুর খান। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়ক মন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান এমপি একটি ভিডিও বার্তা পাঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি মো: সাখাওয়াত হোসেন, স্কুলের প্রিন্সিপাল হেড অব স্কুল জিএম নিজাম উদ্দিন, পরিচালক আয়েশা হোসেন শাহনিলা প্রমুখ।
অনুষ্ঠানে ভাষা শিক্ষায় বিশেষ অবদানের জন্য বেটার বাংলা ফাউন্ডেশন (বিবিএফ)-এর চেয়ারম্যান মাসুদ এ খানকে বিশেষ সম্মাননা জানানো হয়। শেষে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ দলীয় ও একক সঙ্গীত পরিবেশনা, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। এতে বিভিন্ন দূতাবাসসহ বিদেশী অনেক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একুশের চেতনাকে ধারন করে বাংলা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। যে চেতনাকে ধারন করে বাংলার দামাল ছেলেরা সেদিন বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল, আমাদের সে চেতনাকে ভুলুন্ঠিত করা যাবে না। তিনি বলেন, ইংলিশ মিডিয়াম স্কুল হলেও অক্সফোর্ড স্কুলের শিক্ষাথীদের একুশের চেতনা সত্যিই সাধুবাদ পাবার যোগ্য।
বক্তারা আরও বলেন, অন্য ভাষা জানতে কোন বাধা নেই তবে বাংলাভাষাকে প্রাধান্য দিতে হবে, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের বাংলাভাষার সঠিক ইতিহাস জানাতে হবে। তাছাড়া সর্বত্র বাংলা ভাষা প্রচলনের পাশাপাশি অধিক হারে বিদেশী ভাষা শিক্ষা আমাদেরকে উন্নতির শিখরে ওঠার সোপান হতে পারে। এ ব্যাপারে বিদেশীদের ভাষা শেখাতেও আমাদের উদ্যোগী হতে হবে।
সভ্যতার দাবাখেলা-ইতিহাস
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।