৪১ দিন কারাভোগ শেষে সদ্য মুক্ত জাতীয় গনতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি, বিপ্লবী কন্ঠস্বর, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্নি পুরুষ, জননেতা শফিউল আলম প্রধান আজ সন্ধায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে তার গুলশান কার্যালয়ে সাক্ষাত করেছেন। এ সময় জাগপা প্রধানের সঙ্গে ছিলেন তার রাজনৈতিক সচিব ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সহ-সভাপতি মহিউদ্দিন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান প্রমুখ। খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
সাক্ষাতকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, যে কোন মুল্যেই হোক সরকার পতনের এক দফা দাবীকে আরো বেগবান করতে হবে। এজন্য প্রয়োজনীয় কৌশল নিয়ে তারা আলাপ আলোচনা করেন।
এ সময় প্রধান বলেন, জালীমশাহীর পতন এখন সময়ের ব্যাপার। যত জেল-জুলুম, নির্যাতন হোক না কেন-সরকার পতনের এক দফা আন্দোলনে জাগপার প্রতিটি নেতাকর্মী জান বাজী রেখে লড়াই চালিয়ে যাবে।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২