কিছুক্ষনের মধ্যেই ক্রিয়েটিভ আইটি ইন্সটিউটের http://creativeit-inst.com উদ্যোগে শুরু হচ্ছে ফ্রি আউটসোর্সিং সেমিনার, পুরষ্কার বিতরনী, সম্মাননা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিশ্বের সবচেয়ে কম বয়সী কম্পিউটার প্রোগ্রামার বাংলাদেশী ৭ বছরের বিষ্ময় বালক ওয়াসিক ফারহান রুপকথা-কে বিশেষ সম্মাননা জানানো হবে যার নাম শিগগিরই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। ইতোমধ্যেই তার নাম ‘বিলিভ ইন অর নট’ এ অন্তর্ভুক্ত হয়েছে।
স্থান : অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়াম
বাড়ী-৩৪, রোড-২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা।
তারিখ : ১৪ জুন ২০১৩, শুক্রবার
সময় : বিকাল ৩.০০ ঘটিকা
ক্রিয়েটিভ আইটি লিমিটেডের চেয়ারম্যান আতাউর রহমান কাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল হেড অব স্কুল জি.এম নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দ্য ডেইলি ইনডিপেনডেন্ট পত্রিকার ম্যানেজিং এডিটর ও আইসিটি ব্যক্তিত্ব জনাব শাহনূর ওয়াহিদ।
এতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থাকবেন- ক্রিয়েটিভ আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: মনির হোসেন, আইসিটি কনসালটেন্ট ও ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার মো: মিজানুর রহমান, ইল্যান্সে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৪ শতাধিক লোক উপস্থিত থাকবেন।
সম্পূর্ন বিনামূল্যে এ অনুষ্ঠানে কেউ অংশগ্রহন করতে চাইলে এখনই চলে আসতে পারেন..।
অনুষ্ঠানটি ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করবে কম জগত ডটকম। যারা আসতে পারছে না তারা সরাসরি পুরো অনুষ্ঠানটি লাইভ শুনতে ও দেখতে চাইলে ভিজিট করুন- http://www.webtvnext.com/
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




