somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটের উদ্যোগে ফ্রি আউটসোর্সিং সেমিনার ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিষ্ময়কর কম্পিউটার শিশু রুপকথাকে সম্বর্ধনা দিল ক্রিয়েটিভ আইটি

আউটসোর্সিং একটি সম্ভাবনার নাম যার মাধ্যমে পুরো বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করা সম্ভব। কিন্তু দক্ষতা উন্নয়ন ছাড়া এই আউটসোর্সিং কোনভাবেই সম্ভব নয়। দেশের শিক্ষিত বেকার সমস্যার সমাধান ও জীবন যাত্রার মান উন্নয়নে এই মুহূর্তে দক্ষ মানব সম্পদ তৈরি জরুরী। এজন্য প্রয়োজন সঠিক মানের পূর্ণাঙ্গ প্রফেশনাল কম্পিউটার প্রশিক্ষণ। ক্রিয়েটিভ আইটি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটের উদ্যোগে ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে ১৪ জুন শুক্রবার অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী, সম্মাননা অনুষ্ঠান ও ফ্রি আউটসোর্সিং সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।


অনুষ্ঠানে বিশ্বের সবচেয়ে কম বয়সী বাংলাদেশী কম্পিউটার প্রোগ্রামার, ৭ বছরের বিষ্ময় বালক যার নাম শিগগিরই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে সেই ওয়াসিক ফারহান রুপকথা-কে বিশেষ সম্মাননা জানানো হয়। ক্রিয়েটিভ আইটি লিমিটেডের চেয়ারম্যান আতাউর রহমান কাবুলের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল হেড অব স্কুল জিএম নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দ্য ডেইলি ইনডিপেনডেন্ট পত্রিকার ম্যানেজিং এডিটর শাহনূর ওয়াহিদ, স্পিড টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন, প্যাসিফিক গ্রুপের নেকসাস মোবাইলের জেনারেল ম্যানেজার সায়েদুর রহমান, মার্কেটিং ম্যানেজার নাফিজ ইমতিয়াজ প্রমূখ। সেমিনার পরিচালনা করেন- ক্রিয়েটিভ আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: মনির হোসেন, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো: মিজানুর রহমান, ইল্যান্সে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান প্রমূখ। এতে আউটসোর্সিংয়ে আগ্রহী ৩ শতাধিক অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন।


এতে আউটসোর্সিংয়ে আগ্রহী ৩ শতাধিক অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এবারের বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড প্রাপ্ত ক্রিয়েটিভ পরিবারের দুজন সদস্য যথাক্রমে মো: আলী আজগর ও সফল প্রতিবন্ধী ফ্রিল্যান্সার মো: জাহিদুল ইসলামকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে ও বৈশাখী কুইজ প্রোগ্রামে নেক্সাস মোবাইল ও এন্টিভাইরাস ই-স্ক্যানের সৌজন্যে নানা পুরষ্কার প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি কম জগৎ ডট কম সরাসরি সম্প্রচার করে


অনুষ্ঠানে ক্রিয়েটিভ আইটির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাবে ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট। এজন্য বিশেষ কর্মসূচীর আওতায় অনলাইনে দূর প্রশিক্ষণ কার্যক্রম, দরিদ্র, নারী ও প্রতিবন্ধীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপের ঘোষনা দিয়েছে তারা। এছারা শিগগিরই ঢাকায় বড় আয়োজনে আউটসোর্সিং সামিটের আয়োজন করতে যাচ্ছে
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×