somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধূমপান ছাড়ার ৫ টি সহজ উপায়

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অধিকাংশ ধূমপায়ীদের তামাকের নেশা প্রবল থাকে। তামাকের নেশা ছেড়ে দেয়া অনেকের পক্ষেই তাই কষ্টকর মনে হয়। তবে মনে রাখতে হবে, মানুষের ইচ্ছাশক্তির চেয়ে প্রবল আর কিছু নেই। এই ইচ্ছাশক্তির যত প্রয়োগ করা হবে, প্রতিবার তামাক সেবনের প্রতি ততটাই অনিহা আসবে আর এই ইচ্ছাশক্তিকে আরও জোরদার করতে ধূমপানসহ তামাক বর্জনের ৫ টি কৌশল দেয়া হল।

১। প্রাত্যহিক শরীরচর্চাঃ

নিয়মিত শরীরচর্চার ফলে তামাকের নেশা অনেকটা কেটে যায়। মাত্র ৩০ মিনিটের ব্যায়ামে তামাকের প্রতি আগ্রহ একদিনের জন্য হলেও কমিয়ে দেয় বলে গবেষণায় দেখা গিয়েছে। হাঁটতে বেড়িয়ে যান। সকালে বা বিকেলে কিছুপথ হেঁটে আসলে শরীরটাও চাঙ্গা লাগবে। বাসায় হালকা ব্যায়াম করা যেতে পারে। পুশ-আপস, বেলি –প্রভৃতি ফ্রিহ্যান্ড ব্যায়াম করা যেতে পারে যদি ব্যায়ামাগারে যাওয়ার সুযোগ বা সময় না থাকে।

২। নিয়মিত প্রার্থনাঃ

ধর্মীয় শিক্ষা মানুষকে প্রকৃত মনুষত্বের স্বাদ দেয়। নৈতিক শিক্ষার ক্ষেত্রে ধর্মের কোন বিকল্প নেই। স্রষ্টার আরাধ্য সাধন কল্পে মানুষ তার বদভ্যাস ত্যাগ করে আর তাই সৃষ্টিকর্তার জন্য নিয়মিত প্রার্থনা করুন। ধূমপান ব্যতিত আরও যে সকল বদভ্যাস আছে সেসব নিমিষেই দূর হয়ে যাবে।

৩। নিজের ভ্রান্তির ফাঁদে পা দেয়া যাবে নাঃ

ঠিক করে ফেলেছেন আর ধূমপান করবেন না। দু’দিন যাবার পর চায়ের কাপে চুমুক দেয়ার সময় হয়তো ভাবলেন “একটা খেলে কিছু হবে না”। নিজের এমন ফাঁদে পড়ে নিজেই কুপোকাত হয়েছেন অনেকেই। ফলশ্রুতিতে আর ছাড়া হয়ে উঠেনি ধূমপান। কারণ সে একটি সিগারেট পরবর্তীতে আরেকটি গ্রহণের তাড়না দেয়। তাই কখনো সেই ‘একটি সিগারেট’ সেবন করতে যাবেন না। তামাকের নেশা ছাড়তে হলে তা একেবারেই ছাড়তে হবে আপনার।

৪। আপনজনদের সাথে বেশি সময় কাটানঃ

নিজের পরিবারকে সময় দিন। যে সময়টা তামাকের নেশার কারণে নষ্ট হয়, তা কাটানো যেতে পারে পরিবারের সাথে টেলিভিশনের কোন প্রোগ্রাম দেখে। বিকেলে হালকা নাস্তা ও চায়ের আড্ডা দিয়ে খুব ভালো সময় কাটাতে পারেন পরিবারের সদস্যদের সাথে। বন্ধুদের মধ্যে যারা তামাক সেবন করেন না, তাদের সাথে বেশি করে সময় কাটান। ধূমপান ছাড়ায় আপনার সাময়িক মানসিক চাপ থাকতে পারে। সে সকল কিছুই ভুলে থেকে সাফল্যের সাথে তামাকমুক্ত জীবন গড়তে পারবেন বন্ধুদের সহায়তায়।

৫। শুরু করুন তামাকমুক্ত নতুন একটি বছরঃ

আসছে ২০১৪ সাল। নতুন বছরের শুরুতে তামাকের নেশা ছাড়ার দৃঢ় সংকল্প গ্রহণ করুন। শপথ নিন যে আর কোনদিন তামাক গ্রহণ করবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন। আত্মপ্রত্যয়ী হয়ে শুরু করেন আপনার জীবনের নতুন অধ্যায়। ধূমপায়ীরা একটি কথা প্রায়ই বলে থাকেন, “যারা ধূমপান করে না, তাদেরও তো মৃত্যু হয়”! হ্যাঁ, এ কথা সত্যি যে যারা ধূমপান করেন, তারা যেমন মারা যান; যারা ধূমপান করেন না, তারাও এক সময় মারা যান। তবে পার্থক্য হলো কে কীভাবে মারা যায়, সেখানে। ধূমপায়ীরা মারা যায় ধুঁকে ধুঁকে, কষ্ট করে আর যৌক্তিকভাবেই অধূমপায়ীদের মৃত্যুপূর্ব কষ্ট তুলনামূলক কম। মনে রাখবেন, ধূমপানসহ যাবতীয় তামাক গ্রহণ শুধু আপনাকেই মৃত্যুর মুখে ঠেলে দেয় না, সাথে সাথে ক্ষতিগ্রস্থ করে আপনার পাশে বসে থাকা ব্যক্তিকেও। জীবন অতিব মূল্যবান। নেশার কারণে এই অমূল্য জীবন নষ্ট করবেন না। নেশার দাস হয়ে জীবন কাটাচ্ছেন যারা তারা পরাধীন। নেশামুক্ত জীবন শুরু করুন, বাঁচার মত বাঁচুন।অধিকাংশ ধূমপায়ীদের তামাকের নেশা প্রবল থাকে। তামাকের নেশা ছেড়ে দেয়া অনেকের পক্ষেই তাই কষ্টকর মনে হয়। তবে মনে রাখতে হবে, মানুষের ইচ্ছাশক্তির চেয়ে প্রবল আর কিছু নেই। এই ইচ্ছাশক্তির যত প্রয়োগ করা হবে, প্রতিবার তামাক সেবনের প্রতি ততটাই অনিহা আসবে আর এই ইচ্ছাশক্তিকে আরও জোরদার করতে ধূমপানসহ তামাক বর্জনের ৫ টি কৌশল দেয়া হল।

১। প্রাত্যহিক শরীরচর্চাঃ

নিয়মিত শরীরচর্চার ফলে তামাকের নেশা অনেকটা কেটে যায়। মাত্র ৩০ মিনিটের ব্যায়ামে তামাকের প্রতি আগ্রহ একদিনের জন্য হলেও কমিয়ে দেয় বলে গবেষণায় দেখা গিয়েছে। হাঁটতে বেড়িয়ে যান। সকালে বা বিকেলে কিছুপথ হেঁটে আসলে শরীরটাও চাঙ্গা লাগবে। বাসায় হালকা ব্যায়াম করা যেতে পারে। পুশ-আপস, বেলি –প্রভৃতি ফ্রিহ্যান্ড ব্যায়াম করা যেতে পারে যদি ব্যায়ামাগারে যাওয়ার সুযোগ বা সময় না থাকে।

২। নিয়মিত প্রার্থনাঃ

ধর্মীয় শিক্ষা মানুষকে প্রকৃত মনুষত্বের স্বাদ দেয়। নৈতিক শিক্ষার ক্ষেত্রে ধর্মের কোন বিকল্প নেই। স্রষ্টার আরাধ্য সাধন কল্পে মানুষ তার বদভ্যাস ত্যাগ করে আর তাই সৃষ্টিকর্তার জন্য নিয়মিত প্রার্থনা করুন। ধূমপান ব্যতিত আরও যে সকল বদভ্যাস আছে সেসব নিমিষেই দূর হয়ে যাবে।

৩। নিজের ভ্রান্তির ফাঁদে পা দেয়া যাবে নাঃ

ঠিক করে ফেলেছেন আর ধূমপান করবেন না। দু’দিন যাবার পর চায়ের কাপে চুমুক দেয়ার সময় হয়তো ভাবলেন “একটা খেলে কিছু হবে না”। নিজের এমন ফাঁদে পড়ে নিজেই কুপোকাত হয়েছেন অনেকেই। ফলশ্রুতিতে আর ছাড়া হয়ে উঠেনি ধূমপান। কারণ সে একটি সিগারেট পরবর্তীতে আরেকটি গ্রহণের তাড়না দেয়। তাই কখনো সেই ‘একটি সিগারেট’ সেবন করতে যাবেন না। তামাকের নেশা ছাড়তে হলে তা একেবারেই ছাড়তে হবে আপনার।

৪। আপনজনদের সাথে বেশি সময় কাটানঃ

নিজের পরিবারকে সময় দিন। যে সময়টা তামাকের নেশার কারণে নষ্ট হয়, তা কাটানো যেতে পারে পরিবারের সাথে টেলিভিশনের কোন প্রোগ্রাম দেখে। বিকেলে হালকা নাস্তা ও চায়ের আড্ডা দিয়ে খুব ভালো সময় কাটাতে পারেন পরিবারের সদস্যদের সাথে। বন্ধুদের মধ্যে যারা তামাক সেবন করেন না, তাদের সাথে বেশি করে সময় কাটান। ধূমপান ছাড়ায় আপনার সাময়িক মানসিক চাপ থাকতে পারে। সে সকল কিছুই ভুলে থেকে সাফল্যের সাথে তামাকমুক্ত জীবন গড়তে পারবেন বন্ধুদের সহায়তায়।

৫। শুরু করুন তামাকমুক্ত নতুন একটি বছরঃ

আসছে ২০১৪ সাল। নতুন বছরের শুরুতে তামাকের নেশা ছাড়ার দৃঢ় সংকল্প গ্রহণ করুন। শপথ নিন যে আর কোনদিন তামাক গ্রহণ করবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন। আত্মপ্রত্যয়ী হয়ে শুরু করেন আপনার জীবনের নতুন অধ্যায়। ধূমপায়ীরা একটি কথা প্রায়ই বলে থাকেন, “যারা ধূমপান করে না, তাদেরও তো মৃত্যু হয়”! হ্যাঁ, এ কথা সত্যি যে যারা ধূমপান করেন, তারা যেমন মারা যান; যারা ধূমপান করেন না, তারাও এক সময় মারা যান। তবে পার্থক্য হলো কে কীভাবে মারা যায়, সেখানে। ধূমপায়ীরা মারা যায় ধুঁকে ধুঁকে, কষ্ট করে আর যৌক্তিকভাবেই অধূমপায়ীদের মৃত্যুপূর্ব কষ্ট তুলনামূলক কম। মনে রাখবেন, ধূমপানসহ যাবতীয় তামাক গ্রহণ শুধু আপনাকেই মৃত্যুর মুখে ঠেলে দেয় না, সাথে সাথে ক্ষতিগ্রস্থ করে আপনার পাশে বসে থাকা ব্যক্তিকেও। জীবন অতিব মূল্যবান। নেশার কারণে এই অমূল্য জীবন নষ্ট করবেন না। নেশার দাস হয়ে জীবন কাটাচ্ছেন যারা তারা পরাধীন। নেশামুক্ত জীবন শুরু করুন, বাঁচার মত বাঁচুন।

সুত্রঃ অনলাইন খবর ডটকম
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

×