somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Don’t judge a book by its cover

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা যদি কারো জন্যে একবার খারাপ ধারনা বানিয়ে নেই তার হাজার ভালো কাজও আমাদের চোখে পড়বে না, আবার কারো জন্যে একবার ভালো ধারনা বানিয়ে নিলে সেও যে খারাপ কাজ করতে পারে সেটাও মাথায় আসে না।
ছোট্ট একটা উদাহরন দেই।
রামায়নের কথা তো আমরা অনেকেই শুনেছি। রামায়ন, মানে রামের অয়ন বা রামের যাত্রা। তো যার নামেই এই উপাখ্যান সেই যে এখানে নায়ক সেটাই স্বাভাবিক। কিন্তু ব্যাক্তিগত ভাবে আমি রামের চেয়ে রাবনকে বেশি পচ্ছন্দ করি।
কারন টা বলছি।
দশ হাজার বছর কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করা একাধারে জ্ঞানী ও সাধক ছিলো রাবন। রাবনের বোন সুর্পনখা লক্ষনকে পছন্দ করে মানব রুপে তাকে প্রলুব্ধ করতে যান। কিন্তু “রাজপুত্র” লক্ষন এহেন আচরনে বিরক্ত হয়ে তার নাক কেটে দেন। সুর্পনখার সাথে এই আচরনে ক্ষিপ্ত হয় ভাই রাবন। হওয়ারই কথা, কেউ আপনার বোনের সাথে এমন করলে আপনিও নিশ্চই বসে থাকবেন না। তো এমন আচরনের প্রতিশোধ নিতে আগে পিছে কোন কিছু চিন্তা না করে সীতাকে হরন করে রাবন। কিন্তু সীতাকে হরন করলেও তার সাথে কখনো কোন ধরনের দূর্ব্যাবহার করে নি ভিলেন রাবন।
অপর দিকে হিরো রাম। ১৪ বছরের বনবাসের সাজা হলো রামের। উল্লেখ্য সাজা কিন্তু শুধুই রামেরই হয়েছিলো। কিন্তু রামের প্রতি ভালবাসা থেকে রাজকুমারী সীতাও তার সাথে বনবাসের কষ্টকে বরন করে নেওয়াকে নিজের কর্তব্য মনে করলেন। বিনিময়ে রাবনের কাছ থেকে উদ্ধারের পর সীতার চরিত্রের পবিত্রতা প্রমাণের জন্য রাম অগ্নিপরীক্ষার আয়োজন করেন। অগ্নিপরীক্ষার অংশ হিসাবে সীতাকে অগ্নিকুণ্ডে প্রবেশ করতে হয়। অগ্নি পরীক্ষার মাধ্যমে সীতার চরিত্রের পবিত্রতা প্রমাণ হলে রামচন্দ্র সীতাকে ঘরে ফিরিয়ে নেন। কিন্তু পরবর্তীতে আবারও সীতার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে। তখন রাম সীতাকে আবারও বনবাসে পাঠান। রামের দুই পুত্র সন্তান বড় হওবার পরে রাম একবার শিকার করতে বনে গেলে রামের সাথে পুত্রদের পুনর্মিলন হয়। কিন্তু সীতার চরিত্র নিয়ে আবারও প্রজাদের নিন্দা শুরু হলে লজ্জা ও ক্ষোভে সীতা পাতালে প্রবেশ করেন। শুধু চিন্তা করে দেখুন , একজন শুধুমাত্র পবিত্রতা পরীক্ষা করতে তার স্ত্রীকে আগুনে পোড়ানোর জন্য তৈরী, আবার সেই কিনা আদর্শ রাজা বা পরম পুজনীয়।
এই হলো হিরো রাম।
খুব জানতে ইচ্ছা করে এই কাহিনিতে আসলে হিরো কে? সকল কষ্টের সাথী,নিজের স্ত্রীকে অবিশ্বাস ও অসম্মান করা রাম অথবা শত্রু পত্নির প্রতিও সম্মান প্রদর্শনকারী রাবন ?
রামায়নের যুদ্ধে যদি রাবন জিততো, তাহলে নিঃসন্দেহে এই হিরোর খেতাবটা তারই পাওনা ছিলো।
কিন্তু ব্যাপারতো সেটাই যে আমরা সেট করে নিয়েছি যে রাবন মানে খারাপ আর রাম মানে দুনিয়ার সব ভালো।
তো কথা হলো Don’t judge a book by its cover. খারাপের মাঝেও ভালো, আবার ভালোর মাঝেও অনেক খারাপ থাকতে পারে। কারো প্রতি শুধু একচোখা ধারনা টিকিয়ে রাখলে অন্য অনেক কিছুই আপনার নজর এড়িয়ে যাবে। একচোখা যুক্তি কোনভাবেই কাম্য নয়। সকল দিক পর্যালোচনা করে স্বীদ্ধান্ত নিতে শিখুন।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×