somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে..

১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে..

লেখার ব্যকরণ না জেনে দিনের পর দিন অখাদ্য লিখে , হয়তোবা কোন রিয়েল লাইফ লেখকের লেখা নকল করে, কখনোবা অন্য কারো লেখা নিজের নামে রিপোস্ট করে সেলিব্রেটি তকমা ধারণ করছি।
আসলেই অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে..


এসব অখাদ্য পড়ে কিছু সংখ্যক পাঠক সেই লেখাকে আবার বাহবা দিচ্ছে। আশংকা হয় পাঠক হিসেবে মানুষের রুচিবোধ কোথায় গিয়ে ঠেকছে।
আসলেই অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে.. 


ফটোগ্রাফির "অ আ ক খ" জানি না,কিন্তু অনলাইনতে ছবি শেয়ার দিতে এবং রীতিমত পেইজ খুলে বসতে তো মানা নাই। এটাও যে শেখার বিষয় এটা মাথায় রাখছে না কেউ। DSLR থাকলেই ফটোগ্রাফার হয় না এটা কেউ বুঝতে পারে না।
আসলেই অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে..


অশ্লীলতা ছড়ানোর নতুন জায়গা ফেসবুক। মডেলিং এর নামে নগ্ন বা অর্ধনগ্ন হয়ে ছবি ছেড়ে দাও তোমার একাউন্টে। মানুষ আলোচনা সমালোচনা করে একটা সময় তোমাকে বিখ্যাত করে তুলবেই।
আসলেই অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে..


কার্যক্ষেত্রে টিকিটারও সন্ধান মেলে না আমার। কিন্তু অনলাইনতে তিনি মারছি বাঘ ভাল্লুক। একাত্তরের যুদ্ধটা এখন হলে ভাল হতো। অনলাইনতে যুদ্ধ হতো।হারজিতের ফয়সালা সেখানেই হয়ে যেত। এত জানমালের ক্ষতি হতো না।
আসলেই অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে..

সারাদিন ঘুরি চটি পেইজে। নেটে ভাল ভাল হট ভিডিও পেলেই ডাউনলোড করে কালেকশনে রাখি। কিন্তু ছেলে আমি ভালো। তিন চারটা ধার্মিক পেইজের এ্যডমিন আমি। ধর্মের নামে মানুষকে ভুলভাল বুঝাই। মানুষও সবকিছু যাচাই বাছাই ছাড়াই বিশ্বাস করে,লাইক মারে, শেয়ার করে। কেউ উল্টাপাল্টা প্রশ্ন করলেও অন্যান্য অবুঝ লাইকাররা তাকে গালি দিয়ে চুপ করিয়ে দেয়। আরো দুটা পেইজ আছে আমার। দুটায় আমার ছবি আর ভিডিওর কালেকশন শেয়ার করি। লাইকও খারাপ না। বিভিন্ন পেইজে বিজ্ঞাপন দেই ,"অমুকের গোপন ভিডিও দেখতে ক্লিক করুন।" সবাই হামলে পরে দেখতে যায়। পরে নিজেরাই বলাবলি করে "ছিঃ ছিঃ ও কত্তগুলা খারাপ.."
আসলেই অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে..


গালিবাজি আর গলাবাজির জায়গা অনলাইন। বাইরে কেউ গালিবাজি করলে নিজেই বলবো , "ব্যটার কি কান্ডজ্ঞান নাই নাকি?সবার সামনে এভাবে গালি দেয় কেউ?" সেই আমিই অনলাইন তে একই গালি নিজের স্ট্যটাসে ব্যবহার করবো। বড় ভাই বা আপু আছে এ্যকাউন্টে? তাতে কি? বাপে থাকলেও আমি কেয়ার করি না।
আসলেই অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে..


আইন কানুন নিজেই মানি না, কিন্তু অনলাইন তে অমুককে তমুককে দোষারোপ করি। রাস্তায় গাড়ির সামনে দিয়ে চোখ মুখ বন্ধ করে দৌড় দেওয়াও যে এক প্রকার আইন ভঙ্গ, সেটাও ভুলে যাই। অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের হাতের ময়লা পরিষ্কার করতে ভুলে যাই।
আসলেই অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে..
আসলেই অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে..

সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৭
১৪টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

×