somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ: ২১

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯ ফেব্রুয়ারি, ২০১৩:

# 'আমিও রাজাকারের বিচার চাই, কিন্তু/সাথে/একইসাথে/ এবং.…' এরকম কিছু অব্যয় দেখার পর বাকিটুকু আর না দেখেই আনফ্রেন্ড বাটনটা চেপে আসি। খারাপ অভ্যাস হয়ে যাচ্ছে কিন্তু এই ইস্যুতে কোনো কম্প্রোমাইজ নেই।

# ৫ তারিখে কাদের মোল্লার রায়ের পর BPL ঠিকমত দেখা হয়নি। নিয়মিত দেখা লিভারপুল-বার্সার ম্যাচগুলোও দেখিনি। তাই, BPL-এর ম্যান অফ দ্যা সিরিজ নিয়ে বিতর্কে যাচ্ছি না। এ মুহূর্তে অনেক বড় ইস্যু ধরে আছি আমরা সবাই। রোদে পুড়ে-বৃষ্টিতে ভিজে-নির্ঘুম রাত কাটিয়ে শুধু না, রক্তের বিনিময়ে এ আন্দোলন চলছে। জীবন বাজি রেখে এ আন্দোলন চলছে। তাই অন্যদিকে মুখ ঘোরানোর উপায় নেই। আবু জাফর ওবায়দুল্লাহকে নকল করে বলি, যুদ্ধটা শেষ হলেই আবার খেলার স্ট্যাটাসগুচ্ছ নিয়ে ফিরবো। দেশের এহেন পরিস্থিতেও সফল একটা বিপিএল উপহার দিতে সমর্থ হওয়ায় বিসিবিকে অসংখ্য ধন্যবাদ।


২০ ফেব্রুয়ারি, ২০১৩:

# একটা নিবন্ধিত রাজনৈতিক দল অযথা হরতাল ডেকে রাস্তায় বের হয় শুধু দোকানপাট আর গাড়ি ভাঙতে, টায়ার জ্বালাতে। একটা রাজনৈতিক দলের আমীর (আতাউর রহমান) গ্রেপ্তার হন গ্রেনেড, আগ্নেয়াস্ত্র আর বিপ্লবী বই সহ। একটা রাজনৈতিক দলের সমর্থকদের কাজ শুধুই চোরাগোপ্তা হামলা করা। একটা রাজনৈতিক দলের কাজ ফতোয়া জারি-রগ কাঁটা আর খুন।

হ্যা, এই দলটাই এক বীর শহীদদের দেশে স্বাধীনতা বিরোধী হয়েও টিকে আছে বিয়াল্লিশটা বছর! তাদের রক্ষার্থে অন্য একটা রাজনৈতিক দল যার প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা, এদেশের মহান স্বাধীনতার ঘোষক, ক্রমাগত দেশের মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। এবং এত বছর পরেও তাদেরকে নিষিদ্ধ করতে এত গড়িমসি। সেলুকাস, আপনি বেঁচে আছেন ভাই? বেঁচে থাকলে আত্মহত্যা করেন।

# আমার অসুস্থ মা সংহতি প্রকাশে রাস্তায় নামতে পারেনি। মা রাত্রে টক শো শোনে মুনতাসির মামুন, শ্যামল দত্ত, আরিফ জেবতিকদের। সংবাদ আর টক শো'র মাধ্যমেই জানছে পরিস্থিতি। আমার মা শুধু না, আমার ধারণা এরকম লক্ষ কোটি মানুষ এই গুটিকয়েক মানুষ থেকেই জানছে আসল সত্যটা। অথচ ব্লগে-ফেসবুকে লেখা পড়ছি, সুশীলরা আন্দোলন রেখে টক শো করে টাকা কামাচ্ছে এই সুযোগে। আন্দোলনের ডাক দেওয়া কিছু ব্লগারকে চেনার সুবাদে বেশ ভালো করে জানি কী অমানুষিক ঝড় যাচ্ছে তাদের উপর দিয়ে। পরিবার-পরিজন, বউ-বাচ্চা রেখে শাহবাগকে বানিয়েছেন ঘর-বাড়ি। সারাদিন স্লোগান দেওয়ার পরে রাত জেগে টিভিতে এসে সারাদেশের আপামর জনগণকে জানাতে বসছেন আন্দোলনের কথা, দাবীগুলোর কথা। মাথার উপর জামাত-শিবিরের খড়গ ধরা, গোড়ালিতে চাপাতি ঠেকানো জেনেও সত্য জানাতে একবিন্দু দ্বিধায় ভুগছেন না। অথচ স্যালুট না জানিয়ে উল্টো ঘরে বসে 'কী-প্যাড সমালোচনা' করে খানিকটা চাপ বাড়াচ্ছি আমরা। যুদ্ধ করতে গেলে প্রতিপক্ষকে ময়দানের একটু অংশও ছাড়তে হয়না। তারা সেই কাজটাই করছেন। মাঠ দখলের পর মিডিয়াতেও যাতে এই আন্দোলন নিয়ে কোনোরকম অপপ্রচার না হয় তাই মিডিয়াতেও যুদ্ধ করছেন দিন-রাত।

এটুকু বলি, যেসব অরাজনৈতিক ব্লগার জীবনের এত সব ত্যাগ করে শুধুমাত্র দেশের সার্থে লড়াই করে যাচ্ছেন তাদের উটকো সমালোচনা করার আগে দু'বার ভেবে নেন। আর তাদের উপর একটু আস্থা রাখতে শেখেন।


২১ ফেব্রুয়ারি, ২০১৩:

# পৃথিবীতে ভাষা আছে চার হাজারের উপরে। উপভাষা-আঞ্চলিক ভাষা ধরলে আরও হাজার খানিক ভাষা আছে। তার মধ্যে আমাদের ভাষা দিবসেই সারা পৃথিবীর প্রায় ৭০০ কোটি মানুষ তাদের ভাষাকে শ্রদ্ধা জানাচ্ছে। গর্ব হয় প্রিয় দেশ।

শ্রদ্ধা সব ভাষা শহীদদের যাদের আত্মত্যাগে এই ভাষা আমার, আমাদের।


২২ ফেব্রুয়ারি, ২০১৩:

# এই অরাজকতা সৃষ্টির পরও অসংখ্য ধন্যবাদ জামাত-শিবিরকে, চূড়ান্ত নিষিদ্ধ হওয়ার আগে নিজেদের স্বরূপ আর ধর্ম ব্যবসার কুৎসিত রূপটা শেষবারের মত সারাদেশের মানুষের কাছে প্রকাশের জন্য।

# > বায়তুল মোকাররমের ভাঙা গেট, গালিচায় আগুন, ইমামকে অবমাননা দেখে আপনার ধর্মানুভূতিতে আঘাত লাগে না?

> ভাঙা শহীদ মিনার, ভাঙা গণ জাগরণ মঞ্চ, ছেড়া এবং পোড়ানো পতাকা দেখে আপনার দেশাত্মবোধ জাগে না?

> আহত এবং মৃত শান্তি রক্ষী বাহিনী, আহত সাংবাদিক, আহত সাধারণ মানুষ দেখে আপনার মানবতাবোধ জাগে না?

জাগলে যেখানে, যে অবস্থায় আছেন, সাধ্যমত প্রতিরোধে নামেন। আর না জাগলে এসি ছেড়ে দিয়ে দিগন্ত টিভিতে কাদের সিদ্দিকীর মহা মূল্যবান বক্তব্য অথবা দক্ষিনের ব্যালকনিতে বসে হাওয়া খেতে খেতে 'আমার (পশ্চাৎ)দেশ' পত্রিকা নিয়ে বসেন।

# শহীদ মিনার ভাঙা, জাতীয় পতাকা পোড়ানো, খুন-হামলা এবং সর্বশেষ মসজিদ ভাঙা ও আগুন দেওয়া কিসের আলামত?

জানেন তো, বাতি নেভার আগে দপ্ִ করে একবার জ্বলে উঠে তারপর পুরোপুরি নেভে।


২৩ ফেব্রুয়ারি, ২০১৩:

# ভোদাই মার্কা পোলাপান, যারা জীবনে ব্লগের নামটাও শোনেনি, সেইসব পোলাপান থেকে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত নাস্তিক-নাস্তিক করে-করে মুখে ফেঁনা উঠায় ফেলতেছেন। নাস্তিক কী গো? নাস্তিক কী হনু রে! নাস্তিকের জুজুতে সারা দেশটা রিকটার স্কেলে ৮/১০ মাত্রার ভূমিকম্পের মত কাঁপতেছে রে! এতবছর পর হুট করে ডাইনোসরের মত কী একটা উঠে আইলো রে! বলি, এ দেশের ১% মানুষ ব্লগ পড়ে? খুন-রগ কাটা তো দূরের কথা, এ দেশের কোন নাস্তিক কবে কার একটা হিন্দি চুল ছিড়েছে দেখাও তো? দিন-রাত ধর্ম বিকৃতি করছে একটা দল, এক ভারপ্রাপ্ত সম্পাদক ধর্মকে উপজীব্য করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিচ্ছে তাতে কারো ভ্রুক্ষেপ নেই, আমজনতা থেকে প্রধানমন্ত্রী পড়ে আছে কোথাকার এক নাস্তিক ইস্যু নিয়ে। যাশ শালা!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×