somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ: ২৯

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৮ মার্চ, ২০১৩:

# বিয়াল্লিশ বছরের জঞ্জাল অপসারণের দাবীতে শহীদ রুমী স্কোয়াডের সমমনা, সমবয়সী তরুণরা অভূক্ত জেনেও সকাল-বিকাল ভাত খেতে যাচ্ছি। সাম্প্রতিককালে দেশপ্রেমের সবচেয়ে বড় নজির যারা স্থাপন করে দেখালো, অনলাইনে তাদের নিয়ে নষ্ট রাজনীতির খেলা দেখেও চুপ করে থাকা আমি একটু পরে অফলাইনে বাংলাদেশ-শ্রীলংকার খেলা দেখতে বসে যাব। কেউ জানেনা, চোখ-কান বন্ধ করে, আঙুলে কস্টটেপ পেঁচিয়ে আমি বড় সুখে আছি!

২৭ মার্চ, ২০১৩:

# বড় মুসিবতে আছি। কিছুদিন পর পর স্যান্ডেল খোয়া যাচ্ছে আমার। গত দুই-তিন বছরে গোটা দশেক স্যান্ডেল খোয়া গেছে রুমের সামনে থেকে। একটা করে নতুন স্যান্ডেল কিনি, আর সপ্তাহ খানেক পর থেকে দেখি আমার স্যান্ডেল আশে পাশের রুম গুলোর সামনে শোভা পাচ্ছে। নিয়ে আসি। আবার কিছুক্ষণ পর হাওয়া হয়ে যায়। দেখা গেলো ঘন্টা খানেক পর আরেক রুমের সামনে আবিষ্কার করি। এভাবে মাসখানেক যেতে না যেতে একদিন আবিষ্কার করি, স্যান্ডেল ভ্যানিশ! একদিন-দু'দিন অপেক্ষা করে বেওয়ারিশ থাকার পর বুঝে যাই বেঁচারি আমাকে পার্মানেন্টলি ত্যাগ করেছে। যে জুতাটার ভাগ্য তুলনামূলক ভালো থাকে সেটাতে কয়েক মাস অন্যদের সাথে আমার পায়ের স্পর্শ দেওয়ার সৌভাগ্য হয়। গত মাসের সদ্য কেনাটাও গত দু'দিন ধরে নিখোঁজ। থানায় একটা জিডি করে আরেকটা অতিথিকে আশেপাশের মানুষের ব্যবহারের জন্য কিনবো, হরতালের জন্য সে উপায়ও নেই!

রুমে খুব হতাশা নিয়ে জুনিয়র ভাইকে বলছিলাম স্যান্ডেল ভাগ্যের কথা। ও বলল, 'ভাই, এতো নেগেটিভলি নেন ক্যান? দ্যাখেন, আমাদের কারো টা খোয়া যায় না, যায় আপনারটা। এর মোরাল কী? মোরাল হলো, আপনার পছন্দ খুব ভালো। সবাই পছন্দ করে বলেই তো ভদ্রতা করে না বলেই নিয়ে যায়। যা গেছে তো গেছে, এখন এটা ভেবে খুশি হন'। বললাম, 'বাহ, সমাধান বাতলে দিলি তো! ব্যাটা কাল সন্ধ্যায় আমার সাথে যাবি, তোর পছন্দে এবার স্যান্ডেল কিনবো।'

# খুব গর্বের সাথে বলি, অনেক আগে থেকেই আমি লিভারপুলের পাড় সমর্থক। আজ দেখলাম শত শত ইউরোপিয়ান ফুটবল ক্লাবের ভীড়ে শুধুমাত্র লিভারপুলের অফিসিয়াল সাইট থেকেই বাংলায় লিখে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।

You'll never walk alone...
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×