: এত লেট করলা ক্যান? সকাল ১০ টা থেকে বোটানিক্যালের গেটে বসে আছি। মানুষজন মেয়ে মানুষ দেখলে ছ্যাবলার মত হা কইরা তাকাইয়া থাকে।
ঢক ঢক করে গেলে। বোঝ না?
: স্যরি জান। খুব পিপাসা পাইছে। তোমার ব্যাগে পানির বোতল আছে?
: ওসব পরে। আগে কও গতকাল কই ছিলা? আগে এই উত্তর দাও। ফোন বন্ধ ছিলো ক্যান?
: আরে মতিঝিল গেছিলাম একটু। বন্ধু বান্ধবের সাথে ছিলাম আর কী। চলো ভিতরে, বলতেছি। দাও পানি দাও।
গলা শুকায় কাঠ।
: আমি কি টিউবওয়েল নাকি তোমার জন্য পানি নিয়ে ঘুরবো? সামনে থেকে কিনে নেও। টিকেট কেটে রাখছি, চলো ভিতরে ঢুকি।
: চলো।
: তোমার গা থেকে ঘামের দুর্গন্ধ আসছে।
: ওহ। স্যরি জান। ক্লান্তিতে গতকালের জামাটা পরেই ঘুমায় গেছিলাম তো। তোমার ফোন পেয়ে উঠে আসছি। পাল্টাতে ভুলে গেছি। আরেকটু ভিতরে চলো। আমার প্রিয় কোনাটায়। ওই অর্জুন গাছটার আড়ালে বসি চলো। কত স্মৃতি গাছটাকে নিয়ে!
: তোমার খালি ওইসবের চিন্তা। না, আজ বেঞ্চে বসবো।
: না, প্লিজ চলো না!
: আমার আর এসব ভাল্লাগে না। কবে বিয়ে করবা? লুকোচুরি করে আর কতদিন?
: আরে, দেশের এই অবস্থায় কী যে বল না তুমি! আগে একটা স্থিরতা আসুক। একটা চাকরি বাকরি পাই। দাও, একটা হামি দাও।
: ধুরো, ওদিক দিয়ে মানুষজন যাচ্ছে। আর তুমি না, না দেখেই পাগলের মত যা-তা করে বসো। সময়জ্ঞানই নাই। মানুষ কী ভাববে! হাত সরাও!
: আরেকবার, প্লিজ।
: না। আগে গতকাল কই ছিলা বলো। তাহমিনার কাছে গেছিলা? সত্যি কথা বলো। তা না হলে আমি একখুনি উঠে যাবো। হাত সরাও বলছি। সদুত্তর দেওয়ার আগে গায়ে হাত রাখবা না।
: আরে না। ওই যে আরিফ আছে না? আরে ওই যে তাবলিগ টিগ করে। বয়ান দেয়। চিনছো?
: হ্যা, তো?
: কিছু বেহায়া-বেজাত পোলাপান ধর্ম নিয়ে যা-তা লিখছে বলে ব্লগে, তার জন্য প্রতিবাদে গেছিলাম। সে কারণেই পাওনি। রাগ কমছে? এখন হাতটা দাও।
: ও তুমি ওইখানে ছিলা তাহলে। ভালোই করছো গিয়ে। জানিয়ে যাইতা। আমি কি না করতাম? মানুষের আর খাইয়া দাইয়া কাজ নেই। ধর্ম নিয়ে বাড়াবাড়ি। তা ফোন বন্ধ ছিলো ক্যান?
: চার্জ ছিলো না।
: তো কী কী শুনলা ওখানে?
: অপরাজেয় বাংলা, আরে ওই যে ভার্সিটির সামনে যে মূর্তিটা ওটা ভাঙতে বলেছে। এদেশে মূর্তি থাকতে পারবে না। তারপর নারী-পুরুষের একসাথে পড়াশুনা, চলাচল, বেহাল্লাপনা এদেশ থেকে দূর করতে হবে। এইসব আর কী। এসব তো আর আমাদের সংস্কৃতি না, তাই না? ধর্মের সাথে এসব যায়ও না।
: নারী পুরুষের একসাথে চলাও যাবেনা? তাহলে তুমি-আমি একসাথে বের হতে পারবো না?
: আরে আইন চালু হতে হতে তো তোমাকে বিয়ে করে নেব। তারপর যা হয়, হোক। তখন আর একসাথে বাইরে বের হবার দরকার কী? ঘরে থাকবা। কাজকর্ম করলা, বাচ্চা পাললা। আর কী চাই তোমার?
: না, এটা ঠিক না। ওই মাদ্রাসার শিক্ষক-ছাত্ররা সারাজীবন নিজেরা নিজেরা থাকে। মেয়েদের সংস্পর্শ পায়না, তাই এই ব্যবস্থা করতেছে যাতে আর কেউই না পায়। এটা মানতে পারলাম না। তুমি লেজ কাটা শেয়ালের গল্পটা পড়নি? ওই যে নিজের লেজ কাটা বলে লেজের আর দরকার নেই বলে সবার লেজ কাটাতে চায়, ওইটা। শুনেছো?
: ধাৎ। ওইসব ভালো ভালো মানুষ তোমার মত বাজে চিন্তা করে না।
: কিন্তু আমি এই দাবী মানি না।
: তোমার মানা না মানায় কিচ্ছু যায় আসে না। আর তোমার এসব ব্যাপারে নাক গলানো ক্যান?
: ক্ষেপতেছো ক্যান? আমি এমনি বল্লাম আর কী।
: এসব আর বলবা না। বড় বড় আলেম-ওলামাদের কথার বিরুদ্ধে কথা বলতে নেই।
: আচ্ছা।
: এইতো লক্ষী মেয়ে। তোমার জিন্সটা না জোস। তোমার উরু যা লাগে না!
: যাহ্ִ!
: আমার সাথে বের হলে জিন্সই পইরো। এতে আমারও ভাব বাড়ে। সাথে এরকম একটা হট্টি মেয়ে থাকলে আর কী লাগে!
: ফুলাতে হবে না। পরে আবার ডায়েট করা লাগবে ক্ষণ। চলো বের হই।
: কী বলো! কিছুই তো করলাম না তোমার জেরা জেরির জ্বালায়। হাতটা সরাও।
: যাহ্ִ, খালি অসভ্যতা!
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।