: বাবুল, তুই জেলে কেন? তোকে ডিবি পুলিশ ধরছে কেন? তুই কি হামজার সাথে গত পরশুদিন এলাকার মন্দির আর প্যাগোডা ভাঙায় ছিলি?
: না স্যার, কী যে বলেন! মূর্তি ভাঙলে ডিবি ধরে নাকি! হামজা তো বহাল তবিয়তে আছে। আসলে ২০০৭ সালে আমি একটা ফেসবুক পেজে 'লাইক' দিছিলাম। আর সেটা নাকি নাস্তিক পেজ। তাই ডিবি বাড়ি ফেরার পথে আমাকে ধরে এনেছে।
: কোন পেজ? পেজের নাম কী?
: স্যার, পেজের নাম 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি'।
: এটা নাস্তিক পেজ হলো কিভাবে? এটা তো জাতীয় সঙ্গীতের নামে একটা পেজ।
: স্যার, 'আমার সোনার বাংলা' কথায় 'সোনা' একটা অশ্লীল শব্দ, অন্য অর্থ করলেও সোনা ব্যবহার করে মূলত হিন্দুরা। দেবদেবীর মূর্তি বানায় সোনা দিয়ে। মূর্তির গলায় আবার সোনার অলংকার দেয়। কপালে সোনার টিপও নাকি পরায়। সুতরাং সোনা নাস্তিক। 'বাংলা' শব্দটাও নাস্তিক স্যার। নাস্তিক শাহবাগীরাই তো 'জয় বাংলা' শ্লোগান ছড়ায় দিয়েছিলো সাধারণ মানুষের মাঝে।
: কী বলিস বাবুল!
: হ্যা স্যার। এগুলো হামজা আমাকে বলেছে।
: হামজা! হামজা এসব বলে বেড়াচ্ছে?
: হ্যা স্যার। আমাকে দেখতে এসেছিলো। জামিনের ব্যবস্থাও করবে বলেছে। ও স্যার, বাকিটা শেষ করি। 'আমি তোমায় ভালোবাসি' তো স্যার ব্লাসফেমি আইন বিরোধী। ছোট ছেলেমেয়েরা প্রতিদিন সকালে এই গান গায় বলেই তো বড় হয়ে উচ্ছন্নে যাচ্ছে। বিজাতীয় সংস্কৃতির শাড়ি পড়ে, কপালে লাল টিপ দিয়ে পহেলা বৈশাখে যায়, ভালোবাসাবাসি করে।
: এও হামজা বলেছে?
: হ্যা স্যার। আরো বলেছে গান হারাম। রবীন্দ্রনাথও নাকি নাস্তিক-মুরতাদ ছিলো। তাই তো এত এত গান লিখেছে। কী শয়তান, সবই গানেই আবার বাদ্য যন্ত্রের ব্যবহার রেখেছে। হিন্দু হয়ে নাস্তিক-মুরতাদ ছিলো না শুধু প্রতুল মুখোপাধ্যায়। সে বাদ্য যন্ত্র ছাড়া গান করতো।
: থাম, থাম! হামজা আমার ছাত্র নামের কলঙ্ক! এখন কী করবি, বাবুল?
: স্যার, হামজা বলেছে 'বাশেরকেল্লা' আর 'আমার দেশ' পেজে লাইক দিলে এবং মাহমুদুর রহমানকে সাবস্ক্রাইব করলে ৭ দিন পর জামিনের ব্যবস্থা ওই করে দেবে।
ধর্ম অবমাননাকর পেজে লাইক দেওয়ায় সিলেটে দু'জন আটক: একটি প্রাসঙ্গিক কথোপকথন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।