টি-টুয়েন্টিতে মাত্র ১৫ মিনিট আপনার অনুকূলে গেলেই ম্যাচটা জিতে যেতে পারেন। কিংস ইলেভেন-নাইট রাইডার্স ম্যাচে সেটাই দেখলাম। টেস্ট কিন্তু তা না। সেশন বাই সেশন জিততে হয়। ১৫ টা সেশনের বেশিরভাগ যে জেতে তারই ম্যাচ জেতার সম্ভাবনা বেশি। আগামীকাল থেকে তাইই করতে হবে। গতবারের জিম্বাবুয়ে সফরের স্মৃতি ভোলার নয়। টেস্ট-ওয়ানডে হেরে ফেরার পর সাকিবের ক্যাপ্টেনসি গেলো। সে কী এক বিধ্বস্ত বাংলাদেশ তখন! তামিমের 'অর্ডিনারি' বোলার ভিটোরির বিষে নীল বাংলাদেশ। মুশফিকের হাতে টার্ন অ্যারাউন্ডটা এলো। আর এখন আরেকটা জিম্বাবুয়ে সফর আগামীকাল থেকে।
হ্যা, এরভিন, পফু, চাকাভা, মায়োয়ো নেই বলে জিম্বাবুয়েকে দূর্বল বলার আগে জেনে নেওয়া ভালো, তামিম, মাশরাফি*, শফিউলরাও নেই। বোলিং না করায় 'অর্ধেক' সাকিবই খেলবে এই টেস্টে। জিম্বাবুয়ের ওয়েস্ট ইন্ডিজ সফরে কাইল জার্ভিসকে দুর্দান্ত বোলিং করতে দেখেছি। দুই দিকেই সুইং করায়। গ্রায়েম ক্রিমার বিলুপ্ত প্রায় লেগ স্পিনারদের প্রতিনিধিত্ব করা একজন। ভয়ানকও। আর ব্রেন্ডান টেলরের বাংলাদেশকে পেলেই জ্বলে ওঠার ইতিহাস তো বেশ পুরানোই।
বহুদিন থেকেই জিম্বাবুয়ে বাংলাদেশের স্পিনারদের সমীহ করে। সুতরাং নিশ্চিতই পেস সহায়ক পিচ হতে যাচ্ছে আগামীকালের হারারের উইকেট। তারপরেও দুই স্পেশালিস্ট স্পিনার খেলানোর পক্ষপাতি। ওয়েস্ট ইন্ডিজ সফরে সদ্যই শেন শিলিংফোর্ড আর মারলন স্যামুয়েলসের অফস্পিনে নাকানি চুবানি খেয়ে এসেছে জিম্বাবুয়ে। সোহাগ গাজীই তাই এই সিরিজের ট্রাম্পকার্ড।
অন্য দলগুলোর এখন বাংলাদেশের প্রায় সমকক্ষ হওয়ায় মাঝে মধ্যে হেরে গেলে পরাজয়গুলো কষ্টের হয় শুধু কিন্তু জিম্বাবুয়ের সাথে পরাজয় শুধু কষ্টের না; অপমানের, লজ্জারও।
প্রি-ভিউ: বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।