১) রবিউল তার জীবনের সেরা বোলিং করেছে আজ। লেট সুইংটা আগেও দেখিয়েছে কিন্তু ও এত দারুণ আউট সুইং করাতে পারে তা বোধহয় আজই এত ভালোভাবে দেখালো। ইনসুইংটা রপ্ত করতে পারলে পেস অ্যাটাকের নেতৃত্ব দিতে পারবে একদিন। প্রথম ঘন্টায় পিচের চরিত্র দেখে অকল্যান্ড বা পার্থে খেলা হচ্ছে বলে মনে হচ্ছিলো। নাসির হোসেনও বেশরকম সুইং পেলো! সুইং-বাউন্স-স্কিড-ক্যারি; সব ছিলো। রুবেলও ভালো বল করেছে। তেমন সুইং না পেলেও লাইন-লেন্থ ঠিক রাখার চেষ্টা করে গেছে। বাংলাদেশ দলে অনেকদিন পর তৃতীয় পেসারের প্রয়োজনীয়তা তীব্র ভাবে অনুভূত হলো। সাকিব বোলিং করার জন্য ফিট থাকলে মুশফিক শাহাদাত বা সাজেদুলের একজনকে নিয়েই নামতো, নিশ্চিত। ইশ, জেমস অ্যান্ডারসন বা বেন হিলফেনহাসের মত দুই দিকে সমানতালে সুইং করাতে পারে এমন একটা পেসার থাকতো আমাদের!
২) শ্রীলংকায় দুর্দান্ত সিরিজ কাটানোর পরও মমিনুলকে বাদ দেওয়া প্রশ্নের উদ্রেক করেছে। অলরাউন্ডার তকমাই যদি মাহমুদউল্লাহকে নেওয়ার কারণ হয়ে থাকে তাহলে মাহমুদউল্লাহকে দিয়ে মাত্র ১ ওভার করানো কেন? সেই কাজটা তো নাসিরকে দিয়েও চালানো যেত। আর জিম্বাবুয়ে দলে এতগুলো ডানহাতি ব্যাটসম্যান থাকায় দু'জন ডানহাতি অফস্পিনার খেলানোর আইডিয়া ধোপে টেকে না। সেক্ষেত্রে তো বরং মমিনুলের বাহাতি স্পিনই দরকার ছিলো। সুতরাং মাহমুদউল্লাহ রিয়াদকে নেওয়া হয়েছে হয় শুধু ব্যাটিং এর জন্য, নতুবা সহ-অধিনায়ক তকমার জন্য। তাতে রিয়াদের উপর চাপ থাকবে। এখন দেখার, অনেকবার চাপের মুখে সেরাটা বের করা মাহমুদউল্লাহ এবার চাপের মুখে সেরাটা বের করে আনতে পারে কি-না!
৩) খুব গুরুত্বপূর্ণ টসটা জিতেছিলো মুশফিক। কিন্তু দিনটা জিতে নিলো ব্রেন্ডান টেলর। গতকালই লিখেছিলাম ব্রেন্ডান টেলরের সাথে বাংলাদেশের কী জানি একটা আছে! বাংলাদেশকে পেলে ওর ব্যাটা দ্বিগুন চওড়া হয়ে ওঠে। গতকালই লিখেছিলাম সেকথা। ১০৫*(২০৫)। ক্যাপ্টেনস নক! নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে দারুণ ইনিংস।
৪) তিনটা ক্যাচ পড়তে দেখেছি। পুরোটা না দেখায় বলতে পারছি না আরও ক্যাচ পড়েছে কি-না! ইংল্যান্ডের যেমন মন্টি পানেসার, পাকিস্তানের যেমন সাঈদ আজমল ঠিক তেমনি বাংলাদেশের ফিল্ডিংয়ের 'উইক লিংক' শাহরিয়ার নাফিস!
৫) পিচের চরিত্র না বদলালে বাংলাদেশী ব্যাটসম্যানদের কাইল জার্ভিসকে নিয়ে টেনশনের বেশ কারণ আছে এখন। ও দুই দিকে সুইং পায়।
৬) জিম্বাবুয়ে ড্রয়ের জন্যই খেলতেছে। সদ্যই এক সিরিজ আগে টেস্ট ক্রিকেটে ফেরা দলের কাছে ড্র টাই 'জয়'-এর মত। বাংলাদেশের জন্য ড্র মানে 'পরাজয়'!
পোষ্ট ভিউ: বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম দিন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।