১) ১০২ রানে ১ উইকেট থেকে ১৩৪ রানে অল আউট। ৩২ রানে ৯ উইকেট নেই! তার চেয়েও বড় বিষ্ময়ের, ১৩৪ রানে এ ৫ উইকেট থেকে ১৩৪ রানেই অল আউট। শেষবার সম্ভবত ২০০৩ এর বিশ্বকাপে চামিন্দা ভাসের প্রথম চার বলে বাংলাদেশের চার উইকেট হারানো দেখে এতখানি বিষ্মিত হয়েছিলাম।
২) প্রতি সিরিজে একটা জিনিস খেয়াল করি। ঠিক একটা-দু'টা প্লেয়ারের কাছে হেরে যায় বাংলাদেশ। শ্রীলংকা সিরিজে এই 'যম' হয়ে দাঁড়িয়ে গিয়েছিলো সাঙ্গা-দিলশান। এই সিরিজের 'যম' ব্রেন্ডান টেইলর। কেবল শুরু হলো তবে আগে থেকেই প্রেডিকশন করে দেওয়াই যায়। মাসাকাদজা-জার্ভিসরা আছে কিন্তু পুরো সিরিজে ভয় টেইলরকেই। অন্য কারোটা লাগবে না, ভিডিও অ্যানালিস্ট শুধু টেইলরের দূর্বল জায়গাগুলো খুঁজতে পুরানো ক্লিপগুলো নিয়ে বসে যেতে পারেন, এখন থেকেই।
৩) মাহমুদউল্লাহ রিয়াদের কনফিডেন্স স্রেফ তলানিতে গিয়ে ঠেকেছে। গত সিরিজ থেকে ওর আউট হওয়ার ধরণ গুলো অনেক কিছু বলে দেবে।
৪) সাকিব কেবলই ইনজুরি থেকে ফিরেছে। আবার এই উইকেটটা উপমহাদেশীয় উইকেট না। সুতরাং কথাটা খুব বাজে শোনাতে পারে। তবে যে অল্প ক'টা ওভার করেছে সাকিব তাতে ওর আগের সেই ফ্ল্যাইট বৈচিত্র আর সহজাত আর্মারগুলো খুব মিস করতেছি।
৫) স্টিভেন ফিনের সমস্যাটা বেশ ভালোভাবেই নিয়েছে আইসিসি। বল করতে এসে নন-স্টাইক প্রান্তের উইকেট ভেঙে দিলে 'নো বল'। জার্ভিসেরও সমস্যাটা আছে। কয়েকবার করেছেও। কিন্তু 'নো বল' ডাকতে দেখলাম না।
৬) জিম্বাবুয়ে বাংলাদেশকে ফলো-অন করায়নি। এর পিছনের কারণটা সম্ভবত: জার্ভিস-সিঙ্গি-মেথকে কিছুটা বিশ্রাম দিতেই। বাংলাদেশের কল্যাপসের পর হঠাৎ ফেসবুকে ঢুকে দেখলাম একজন লিখেছে, 'যাক ইনিংস পরাজয়ে পড়তে হলো না! :পি'। ভিন্ন মত হলেও সাধারণত কেউকে রিমুভ করি না। কিন্তু আজকে করে দিয়েছি।
৭) রবিউল অসাধারণ বল করেছে। ব্রিলিয়্যান্ট ডিসপ্লে অফ পেস বোলিং। কোনো বাংলাদেশী পেসারের এমন বোলিং অনেকদিন দেখা হয়নি। ওর গতি প্রতি ঘন্টায় আর ৫ কিলোমিটার বেশি হলে যেকোনো পিচেই প্রতিপক্ষ দলের মাথাব্যথার কারণ হতে পারতো। রুবেলের সাপোর্ট পায়নি আজ। পেলেও অবশ্য খুব বেশি লাভ হতো না।
৮) একটা অর্ধ শক্তির দল নিয়ে শ্রীলংকায় দারুণ খেলার রেপুটেশনটা শেষ হয়ে যেতে বসেছে। আজকেই ৩ উইকেট হাতে রেখেই ৪৪২ রানের লিড হয়ে গেছে। এই ম্যাচ জিততে হলে বিশ্ব রেকর্ড করতে হবে। টেস্ট ক্রিকেটে বিশ্ব রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের। অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৪১৮ রানের। আজকে ১৬ উইকেট পড়েছে। পিচের এই আচরণ থাকলে ড্র করাও বিরাট কিছুই হবে। তবে ড্র করা থেকে জয়ের জন্য খেলা ভালো। কারণ এই পিচে ক্রমাগত ব্লক করতে গেলে বা ছাড়তে গেলে বেশি বিপদ।
৯) সাম্প্রতিক ক্রিকেট ইতিহাসে একটা কালো দিনের হাতছানি দেখা দিচ্ছে। তবে মুশফিক অ্যান্ড কোং, প্লিজ 'নেভার গিভ আপ'।
পোস্ট ভিউ: বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।