somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্ট ভিউ: বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের পঞ্চম এবং শেষ দিন।

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) হ্যা, বাংলাদেশ জিতেছে। হেসে খেলেই জিতেছে। টেস্টে হোম ফ্যাক্টর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। জিম্বাবুয়েকে তাদের মাটিতেই হারিয়েছে। প্রথম টেস্টটা হঠাৎ একটা বাজে পারফরমেন্স ছিলো তা প্রমান করতেই সব ডিপার্টমেন্টে কর্তৃত্ব করেই জিতেছে। তারপরেও জয়টাকে খুব উপরে রাখছি না। আমাদের ক্রিকেটের যে মান এবং এতদিন পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করা জিম্বাবুয়ে, যারা সদ্যই ওয়েস্ট ইন্ডিজের কাছে গো-হারা হেরে ফিরেছে, তাদের বিপক্ষে সিরিজটা জেতাই উচিত ছিলো, সেটা হয়নি বলেই।

২) আজকে জয় এবং বাংলাদেশের মাঝে দূরত্ব ছিলো মাত্র ৬ টা উইকেট টেকিং ডেলিভারির। ওভার ছিলো ৯০ টা। ৫২ ওভার লেগেছে জিততে। দুই সেশনের কিছু কম। লান্সের ঠিক আগের ওভারে আশরাফুলের বলে হ্যামিলটন মাসাকাদজার ক্যাচটাতে আউট দিলে বোলারদের ওভার দশ-পনেরো কষ্ট কম করা লাগতো। ধরেই নিয়েছি, এই সিরিজে বাংলাদেশকে প্রতিপক্ষের দশটার বদলে বারোটা উইকেট নেওয়া লাগবে আর নিজেদের খেলতে হবে আট উইকেট নিয়ে।

৩) জিয়া প্রত্যাশার চেয়ে ভালো বল করেছে। বেশ সুইং আদায় করে নিয়েছে। মুশফিক তাই ৯৫.৩ ওভারের মাঝে সাজেদুলকে দিয়ে বল করিয়েছে মাত্র ৩ ওভার। পুরো টেস্টে সাজেদুল করেছে মাত্র ১৯ ওভার। মুশফিক আগে বুঝলে সাজেদুলকে নিতোই না, নাসিরকে দিয়েই চালিয়ে নিতো। আমার ধারণা, নাসির সাজেদুল থেকে ভালোই করতো। সম্ভবত: সাজেদুলের টেস্ট ক্যারিয়ের এপিটাফ লেখা হয়ে গিয়েছে। মুশফিক যথেষ্ট বুদ্ধির পরিচয় দিয়েছে আরেকটা ক্ষেত্রে। সদ্যই ইনজুরি থেকে ফেরা সাকিবকে পারতো পক্ষে বাধ্য হওয়ার আগে বোলিংয়ে আনেইনি। পুরো ধকলটা রবিউল-সোহাগ-জিয়ার উপর দিয়েই গেছে। আশরাফুল ট্রিকস লেগে গেছে। ও আগে লেগ স্পিন করতো। লাইন লেংথ ঠিক না রাখতে পারলেও সুন্দর টার্ণ পেত, গুগলি দিতে পারতো। এখন অফ স্পিন করে। লেগ স্পিন বোলিংটা মিস করি।

৪) ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে মুশফিক। ম্যান অফ দ্যা সিরিজ রবিউল ইসলাম। এই বিষয়ে ছ্যাচড়ামি করেনি জিম্বাবুয়ে। আমি তো ভেবেছিলাম, হারার পরেও হ্যামিলটন মাসাকাদজাকে দিয়ে দেবে ম্যান অফ দ্যা ম্যাচ। রবিউলের সাক্ষাৎকারের সময় মুশফিকের দোভাষী হওয়াটা উপভোগ করেছি। তবে বিসিবির উচিত সব প্লেয়ারকে অন্তত কিছুটা ইংরেজি শেখানো যাতে প্রেজেন্টেশন পর্বটা চালাতে পারে। ইনজামাম স্টাইল মারাত্মক অপছন্দের।

৫) রবিউলের নাম আলাদা করে মেনশন করতে হবে। দুই টেস্টের সিরিজে ১১০ ওভার বোলিং করেছে রবিউল। বাংলাদেশের ইতিহাসেই আর কোনো পেসার কোনো টেস্ট সিরিজে এত ওভার বোলিং করেনি। অথচ সেই রবিউলই বলে দিলেন, 'প্রয়োজনে আরও ১০০ ওভার বল করতে বললেও আমি পারবো'। যে রবিউল ক্যারিয়ারের আগের তিন টেস্টে মাত্র ৪ উইকেট নিয়েছিলেন সেই রবিউল এই দুই টেস্টের সিরিজে নিয়েছে ১৫ উইকেট। বাংলাদেশের পেস বোলিংয়ে নতুন আশার নাম রবিউল ইসলাম। রবিউল ম্যান অফ দ্যা ম্যাচটা উৎসর্গ করেছে সাভারের ভিকটিমদের। স্যালুট ইজ নট এনাফ ফর রবিউল ইসলাম।

৬) জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আজকের ১৪৩ রানের জয়টা বাংলাদেশের ১৩ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্রই চতুর্থ। শেষটা ছিলো ২০০৯ এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। চার বছর আগে। আরও নিয়মিত টেস্ট জেতাটা জরুরি।

৭) হ্যামিলটন মাসাকাদজার ২৫২ বলে ১১১ রানের অপরাজিত ইনিংসটায় আম্পায়ারের দাক্ষিণ্য এবং ভাগ্যের ছোঁয়া থাকলেও যথেষ্ট প্রশংসার দাবী রাখে। এই চাপে এই ধরণের ইনিংস খেলা যা-তা ব্যাপার না।

৮) ডু-অর-ডাই সিচুয়েশনের এই টেস্টটায় আমার সবচেয়ে ভালো লাগাটা কোথায়?
: ১৪ টা সেশন খেলা হয়েছে। একটা সেশনেও মনে হয়নি টেস্টটা ড্র হতে পারে বা বাংলাদেশ হারতে পারে। টোটালি ডোমিনেটিং উইন।

৯) ম্যাচের শুরুতে এক মিনিট নিরবতা পালন করা, কালো ব্যাজ পরে খেলা এবং সবশেষ মুশফিক এই জয় উৎসর্গ করেছেন সাভারে মৃত এবং আহত মানুষদের। বাংলাদেশ ক্রিকেট দল দেশটারও প্রতিবিম্ব। জয় বাংলা।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×