৪ মে, ২০১৩:
# : বাবুল, মীরাক্কেল একটা ভারতীয় কৌতুক শো। এত ভারতীয় প্রতিযোগী। অথচ সেখানেও বর্তমান চ্যাম্পিয়ন একজন বাংলাদেশী। দারুণ না?
: স্যার, যে দেশে আলতাফ হোসেন, লুৎফুজ্জামান বাবর, সাহারা খাতুন, মখা আলমগীর, আবুল মালরা জন্মান সেই দেশের প্রতিযোগীদের তো রক্তে-মাংশে কৌতুক থাকার কথা। রন্ধ্রে-রন্ধ্রে কৌতুক থাকার কথা। তারা চ্যাম্পিয়ন না হওয়াটাই তো অঘটন, জাতিগোষ্ঠীর জন্য বিরাট অপমানের ব্যাপার।
# : বাবুল, '৪৮ ঘন্টার আল্টিমেটাম' মানে কী রে?
: স্যার, মানে হলো, আগামী দুই দিন সবকিছু আগের মতই অপরিবর্তিত থাকবে।
৬ মে, ২০১৩:
# : বাবুল, পুলিশ-র্যাব-বিজিবির কাছে প্যাদানি আর নেতা গ্রেফতারের প্রতিশোধ এখন কিভাবে নেওয়া যেতে পারে রে?
: স্যার, কিছু না পারলে শেষমেশ কিছু সংখ্যালঘু বিধর্মীর বাড়িঘর-মন্দির ভাঙচূর আর পোড়ানো যেতে পারে।
৭ মে, ২০১৩:
# : বাবুল, মাত্র ৯ টা ট্রাকে করেই নাকি ২৫০০ লাশ গুম করে দিয়েছে সরকার। এটা নিয়ে কিছু জানিস নাকি?
: স্যার, অনেক রাত হয়েছে। এখন গুম এর না, ঘুম এর সময়।
# : বাবুল, হাশিম আমলা বলে মতিঝিলের ২৫০০ লাশ গুম নিয়ে স্ট্যাটাস দিয়েছে?
: স্যার, আধাঘন্টা সময় দেন। পোপ, ওবামা,বোল্ট, ফেডেরার, টেন্ডুলকারকে দিয়েও ২৫০০ লাশ গুমের স্ট্যাটাস দেওয়ায় দিচ্ছি। আপনি চাইলে ইহুদী ডি ভিলিয়ার্স অথবা মৃত ডন ব্রাডম্যানকে দিয়েও দেয়াতে পারি।
# : বাবুল, অ্যালবার্ট আইনস্টাইনের সবচেয়ে বড় ব্যর্থতা কী, জানিস?
: স্যার, উনি 'আপেক্ষিক তত্ত্ব' আবিষ্কার করে বিজ্ঞান মনষ্কদের প্রিয় হতে পেরেছেন কিন্তু 'গুজব তত্ত্ব' এবং 'গুম তত্ত্ব' আবিষ্কার না করতে পারায় ছাগুদের প্রিয় হতে পারেন নি।
৯ মে, ২০১৩:
# : বাবুল, কী করিস?
: স্যার, না পরতেছি মিলাদ দিতে, না পারতেছি মিষ্টি দিতে, তাই ফেসবুক বন্ধুদের লাইক বিতরণ করতেছি।
১০ মে, ২০১৩:
# : বাবুল, রেশমার অলৌকিক ঘটনাটা.…
: স্যার, অন্ধকারে ১৭টা দিন, ৪০৮টা ঘন্টা একটা ধ্বংসস্তুপে মিরাকলও এভাবে বেঁচে থাকতে পারতো না। আত্মহত্যা করতো। কিন্তু রেশমা বেঁচে ছিলেন। মিরাকল শব্দটাকে বাংলাদেশ থেকে বিদায় দেওয়ার সময় এসেছে এবার। RIP মিরাকল।
# : বাবুল, জামাতকে হরতালের সুযোগ করে দিতে হেফাজতের হরতাল স্থগিত দেখে কী বুঝলি?
: স্যার, ঠিকই তো আছে। সব রসুনের কোঁয়ার পাছা তো একই জায়গায়, না-কি?
১১ মে, ২০১৩:
# : বাবুল, শুনলাম, গৌরি সেন না, তার বৌ মৌরি সেনও না, হেফাজতি আমলে ভারত(মহাসাগর) থেকে বলে হিন্দু ঘূর্ণিঝড় মহা সেন আসতেছে? এই মুহূর্তে করণীয় কী?
: স্যার, বাঁশেরকেল্লা থেকে 'ভারত থেকে মালাউন মহা সেন বাংলাস্তানের পথে' লিখে একটা পোষ্ট দেওয়ার ব্যবস্থা করেন। তারপর মহাসেনকে ভাইঙা-চুইড়া-পোড়াইয়া ক্যামনে দমায় রাখতে হবে সে ব্যবস্থা ওরাই করে দেবে।
১৪ মে, ২০১৩:
# : বাবুল, জানিস নাকি, ৬ তারিখ রাতে পুলিশি অভিযানে মৃত এবং বাকশালী সরকার কতৃক গুমকৃত মাদ্রাসা ছাত্র বলে জীবিত হয়ে পুনরায় মাদ্রাসায় ক্লাস করা শুরু করেছে! ক্যামনে কী?
: স্যার, এইডা কোনো ব্যাপার হইলো? যার গজবে রানা প্লাজার সহস্রাধিক শ্রমিক মরতে পারে তার কুদরতি ফুঁ তে দু'-চারজন তৌহিদী জনতা তো জীবিত হতেই পারে; এতে অবাক হওয়ার কী আছে?
১৫ মে, ২০১৩:
# : বাবুল, মহাসেনকে ক্যামনে সেলিব্রেট করি, ক তো…
: স্যার, ঝড়-বৃষ্টিতে এইটটিন প্লাস আবহাওয়া তো এ্যামনেই পাইবেন, সাথে দিছি হরতাল ডাইকা। আপনের খেদমতে আর কিছু লাগবো স্যার?
# : বাবুল, মহাসেন প্রতিরোধের কী ব্যবস্থা নিলি?
: স্যার, রবিবারে দিছি হরতাল ডাইকা। সুপার সানডে। ছুটির দিনে ঘরে বসেই থাই গ্লাসের ভিতর দিয়া ঘূর্ণিঝড় দেখবো। ভাবতেই শিহরিত হচ্ছি।
১৭ মে, ২০১৩:
# : বাবুল, শ্রীশান্তের স্পট ফিক্সিংয়ের কাহিনী শুনেছিস?
: জ্বি স্যার।
: কিছু বললি না যে?
: কী আর বলবো স্যার! বিশ্ব ক্রিকেটের কতটা ক্ষতি হলো জানি না তবে শ্রীশান্ত নিষিদ্ধ হলে বিশ্বের তাবৎ ব্যাটসম্যানের বিরাট একটা ক্ষতি হয়ে যাবে; সেই দু:খে আমি বড়ই 'দু:স্কিত' আছি।
# : বাবুল, দেশি-প্রবাসী সব বাঙালির সবচেয়ে ফেভারিট দু'টো অনলাইন গেমের নাম বল তো।
: স্যার, 'মিশন কাঁদা ছুড়াছুড়ি' এবং 'মিশন কামড়াকামড়ি'।
১৮ মে, ২০১৩:
# : বাবুল, হ্যাকার গ্রুপ নাকি ফেসবুকে সব সেলিব্রেটির পোষ্ট খেয়ে দিচ্ছে?
: খেয়ে দিচ্ছে? এসব কী বলেন স্যার! হ্যাকাররা শুঁয়ো পোকা হলো কবে থেকে?
: না, আই অ্যাকচুয়ালি মীন, ফেসবুক সেলিব্রেটিদের পোষ্ট রিপোর্ট করে উধাও করে দিচ্ছে। পুরাই ম্যাজিক।
: হ্যালো, শাহরিয়ার, আগামীকাল বেসিক আলীতে ম্যাজিককে নিয়ে একটা পোষ্ট দিও তো।
১৯ মে, ২০১৩:
: বাবুল, ফেসবুক সেলিব্রেটি হই ক্যামনে ক তো।
: স্যার, প্রথমে আইডি ডি-অ্যাকটিভেট করে কয়েক ঘন্টা পরে রি-অ্যাক্টিভেট করে একটা স্ট্যাটাস দেন যে ছাগুরা রিপোর্ট করে বন্ধ করেছিলো আপনার আইডি, অনেক কষ্টে উদ্ধার করেছেন। স্ট্যাটাসটা যুদ্ধ জয়ী বীরের লাহান ভাবসম্পন্ন হতে হবে কিন্তু। তাতেও না হলে ছাগুদের হুমকি দিয়ে একটা স্ট্যাটাস দেন আপনার আইডি থেকে। তারপর ঘন্টা খানেক পর স্ট্যাটাসটা নিজে নিজেই রিমুভ করে দিয়ে আরেকটা স্ট্যাটাসে লেখেন এভাবে, 'আর কত স্ট্যাটাস খাবি রে ছাগুর দল? যতবার খাবি, ততবার দেবো। স্ট্যাটাস খাইতে পারবি, মাগার মেধা খাইতে পারবি না।' ব্যাস, আমজনতা-লিচুজনতা আপনাকে সেলিব্রেটি ভাবতে শুরু করে দেবে।
২০ মে, ২০১৩:
# : বাবুল, ক'দিন ধরে ভাবছি একটা সিনেমা বানাবো। সিনেমার টাইটেল দেখেই যাতে আমপাবলিক আকৃষ্ট হয়ে সিনেমাহলে আসে এরকম একটা নাম দিয়ে দে তো।
: স্যার, নাম দেন 'ঠান্ডা মাথার খুনি।' হিটের জায়গায় মিসহিট হলে রেসপন্সিবিলিটি আমার। Click This Link
# : বাবুল, এককথায় প্রকাশ কর, যে প্রানী বুকে ভর দিয়ে চলে তাকে কী বলে?
: স্যার, সরিসৃপ।
: আর যে প্রানী পল্টি খেয়ে চলে?
: স্যার, (ব্যারিস্টার) মওদুদ।
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।