আজকের সংবাদ সম্মেলনে আশরাফুলের স্বীকারোক্তি: '১২ বছরের ক্যারিয়ারে এই প্রথম আকসু আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। ১২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। এই ১২ বছরে বাংলাদেশের হয়ে প্রায় ২৫০ ম্যাচ খেলেছি ওয়ানডে, টেস্ট এবং টি-টুয়েন্টি মিলিয়ে। চেষ্টা করেছি সবসময় আমার সেরাটা দেওয়ার। আমি যত অন্যায় কাজ করেছি, আকসুর কাছে প্রথমবারেই সব স্বীকার করে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে, আমি কিছু অন্যায় করেছি, সেগুলোই বলার চেষ্টা করেছি। যতটুকু সম্ভব আইসিসিকে সাহায্য করার চেষ্টা করেছি। প্রতিটা ম্যাচ ধরে ধরে বলেছি। আমার ১২ বছরের ক্যারিয়ারের সব ঘটনাই বলেছি, একটা কথাও মিথ্যা বলিনি। সবগুলোই সত্য। আপনারা সবাই আমাকে চেনেন আমি কেমন। ১২ বছর ধরে খেলছি। আন্তর্জাতিক ক্রিকেটে আমি কেমন মানুষ, সেটা আপনারা সবাই জানেন। আইসিসির প্রতিবেদন যেহেতু এখনও দেওয়া হয়নি, আপনাদের অপেক্ষা করা উচিত। সবকিছুই আমি বলেছি। আমার ক্যারিয়ারে, আমার জীবনে অন্যায় কাজ যতগুলো করেছি। এখন আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না, যেহেতু প্রতিবেদনটা এখনও প্রকাশিত হয়নি। ওইটা আসলে আপনাদের বোঝানো যাবে না। আমি যে খারাপ কাজগুলো করেছি, কী অবস্থায় করেছি, ওগুলো বলে বোঝাতে পারবো না। যারা এমন পরিস্থিতির মধ্যে পড়েছে, শুধু তারাই বুঝবে। আমি শুধু একটা কথাই বলবো, আমাকে সবাই ক্ষমা করে দিয়েন। আমি আসলে ক্রিকেটের ভালোর জন্যই সব সত্য কথা বলেছি। এভাবে অন্যায় করাটা আসলে ঠিক হয়নি। জাতির সঙ্গে এবং নিজের সঙ্গেও। আমি বিবেকের দংশনে ভুগছি। একারণেই আমার মনের ভিতর যত কিছু ছিলো, সব খুলে বলেছি।'
আশরাফুলের কান্নাও অপ্রত্যাশিত ছিলো না। কিন্তু যখন বললেন, 'এক ভাইয়াকে বিশ্বাস করে সব বলেছিলাম, উনি গাদ্দারি করছেন', তখন বুঝে গেলাম আশরাফুলের বিশ্বাসী 'ভাইয়া'টা উৎপল শুভ্রই। কার লেখায় যেন পড়েছিলাম, 'সাপ এবং সাংবাদিক, এই দুই 'স' এর সাথে বিশ্বাস শব্দটার সাংঘর্ষিক সম্পর্ক।' অন্য সোর্স না হয়ে আশরাফুলের মুখ থেকেই যেহেতু কথাটা শুনেছেন, বলছি না উচিত ছিলো, তবু চাইলে উৎপল শুভ্র আর সপ্তাহ দুয়েক অপেক্ষা করলেও করতে পারতেন। তাতে হয়তো কিছুই বদলাতো না, তবে বিশ্বাস ব্যাপারটাও তো কম না। যত সিনিয়র সাংবাদিকই হোন, আর কোনো ক্রিকেটার আর কোনোদিন তাকে তার ভিতরের কথা বলবে? কিছু হিট আর নাম ফাঁটানোটাকেই বড় করে দেখলেন উৎপল দা'?
এরপর আরও অবাক হয়ে দেখলাম, প্রথম-আলোতেই আশরাফুলের এপিটাফ লিখে এখন আশরাফুলকে পরবর্তী কিভাবে মনে রাখা হবে তার সমাধান খোঁজা হচ্ছে। কলম্বো, কার্ডিফ, নটিংহ্যাম, গায়ানা, জোহানেসবার্গ না চট্টগ্রাম, কোনটার মাধ্যমে মনে থাকবে আশরাফুল? উৎপল শুভ্রের আশরাফুল স্মৃতিচারণ হচ্ছে। উৎপল শুভ্র নাকি প্রেসবক্সের নিয়ম ভেঙে চিৎকার দিয়েছিলেন কলম্বোর সিংহলিজ গ্রাউন্ডে? এবারও তো বিশ্বাসের নিয়ম ভেঙে দিলেন দাদা, সেই কথাটা লিখলেন না কেন?
আশরাফুলকে মনে রাখতে তার বাংলাদেশকে জেতানো ইনিংসগুলো না হলেও চলবে। শুধু এই সরল স্বীকারোক্তি আর একটা 'গাদ্দারি'র মাধ্যমেই আশরাফুলকে একজীবন মনে রাখা যাবে।
আশরাফুলের স্বীকারোক্তি এবং এক 'গাদ্দার' উৎপল শুভ্র।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।