somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইসিসি, চ্যাম্পিয়নস ট্রফির ইতি টানার যুক্তি কী: 'আই অ্যাম একদম ফেড-আপ'!

০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খেলাধুলার সর্বোচ্চ সংস্থাগুলোর উপর টুকটাক আপত্তি থাকেই। ফুটবলে যেমন ফিফার উপর ক্লাব থেকে শুরু করে ফুটবল খেলুড়ে দেশগুলোর প্রায় সবাই কমবেশি অসন্তুষ্ট। ক্রিকেটেও তেমনি আইসিসির উপর। সাম্প্রতিক সময়ে তো কয়েকটা মেজর ইস্যুতে আইসিসির একপক্ষীয় নীতি এবং নিরবতার কারণে এর অ্যাব্রিভিয়েশন 'ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল' থেকে পরিবর্তিত হয়ে 'ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল' হয়ে গেছে। সবচেয়ে মেজর ইস্যুটার নাম সম্ভবত ডিআরএস; ডিসিশন রিভিউ সিস্টেম।

লেখাটা অবশ্য ডিআরএস নিয়ে না। আজ থেকে শুরু হওয়া ক্রিকেট বিশ্বকাপের পর সর্বোচ্চ মর্যাদার আসর চ্যাম্পিয়নস ট্রফির সমাপ্তি টানা নিয়ে। টুর্নামেন্ট সমাপ্তির কারণ হিশেবে আইসিসি দু'টো কারণ দাঁড় করিয়েছে পড়লাম। এক, একই ফিক্সারে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে ২০১৭ থেকে। দুই, ঘন ঘন হওয়ায় চ্যাম্পিয়নস ট্রফির জনপ্রিয়তা হ্রাস।

প্রথম কারণে আসি। ফরম্যাটটা না জানলেও অনুমান করা যায় টেস্ট চ্যাম্পিয়নশিপে নিশ্চয়ই দীর্ঘ সময়ের প্রয়োজন পড়বে। ৫ দিনের টেস্ট, সাথে এই ধকল কাটিয়ে পরের টেস্টের প্রস্তুতির জন্য পর্যাপ্ত বিশ্রাম কাউন্ট করলে সময়টা দীর্ঘ হবে এটা বুঝতে পন্ডিত হওয়া লাগে না। সে নক-আউট ফরম্যাটের হলেও। অথচ চ্যাম্পিয়নস ট্রফি মাত্র দুই সপ্তাহের টুর্নামেন্ট। আয়োজনের সময় একটা মাঝারি টাইপের বাই ল্যাটারাল সিরিজ থেকেও বেশ কম। অথচ আইসিসি যুক্তি দেখিয়ে দিলো, ফিক্সার নেই, সময়ের ঘাটতি!

কারো জানতে বাকি নেই, অফিশিয়াল না হলেও এপ্রিল-মে মাসে আইপিএলের কারণে একটা অলিখিত উইন্ডো থাকে গত কয়েক বছর ধরে। আইপিএলের দেড় মাস র্যাংকিংয়ের বড় দলগুলোর খেলাই থাকেনা ধরতে গেলে। তখন বাংলাদেশ-জিম্বাবুয়ে বাই ল্যাটারাল সিরিজ হয়। আয়ারল্যান্ড-নেদারল্যান্ড-আফগানিস্তানের ট্রাই-সিরিজ হয়। আইসিসি এই উইন্ডোটা খুব সচেতন ভাবেই খালি রাখে এবং কারণটা আর কিছু না, বিসিসিআই এর টাকার প্রভাব। আইসিসির ওই দেড় মাসে শিডিউলে টান পড়ে না। টান পড়ে শুধু ১৫ দিনের একটা চ্যাম্পিয়নশিপে, তাও যেটা কি-না দুই বছর পরপর হয়! সেলুকাস।

দুই নাম্বার কারণটাতে আসি। চ্যাম্পিয়নস ট্রফির না-কি জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। আমি তো বলি, অপ্রিয় হলেও সত্য, টেস্টের জনপ্রিয়তা আরও কমে গেছে। তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন কেন? উত্তরটা হবে, টেস্টের হ্রাস পাওয়া জনপ্রিয়তা পুনরুদ্ধারের তাগিদে। ব্যাস, পাল্টা প্রশ্নটা শুনুন, তাহলে সেটা জনপ্রিয়তা হ্রাস পাওয়া চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রে না কেন? এই প্রশ্নের উত্তর কী হবে? আমি বলছি না টেস্ট চ্যাম্পিয়নশিপের দরকার নেই। অবশ্যই আছে। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির মত একটা আসরকে চিরতরে বন্ধ করে দিতে আইসিসির যুক্তি মোটেই গ্রহনযোগ্য মনে হয়নি।

আইসিসির আরও গাফিলতি চোখে পড়ার মত। চ্যাম্পিয়নস ট্রফির শুরুর একটা উদ্দেশ্য ছিলো, যেসব দেশ আইসিসির পূর্ণ সদস্যা না সেসব দেশে ক্রিকেটের বিস্তারের জন্য ওই দেশগুলোতে অনুষ্ঠিত হবে ট্রফিটা। সেই হিশেবে ১৯৯৮ তে বাংলাদেশকে দিয়েই শুরু হয়েছিলো। ২০০০ এ হলো কেনিয়ায়। ব্যাস, তারপরেই পাশার চাল উল্টে দিলো আইসিসি। ২০০২ এ শ্রীলংকা, ২০০৪ এ ইংল্যান্ড, ২০০৬ এ ভারত, ২০০৯ এ দক্ষিন আফ্রিকা হয়ে ২০১৩ তে আবার ইংল্যান্ডে। কেন, টুর্নামেন্টগুলো আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়ায় হতে পারতো না? এই একচোখা আচরণ কেন?

আজকে বাজেট পাশের দিন। তাই মাল মুহিতের সুরে বলি, আইসিসির কর্মকান্ড নিয়ে 'আই অ্যাম একদম ফেড-আপ'।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×