আশরাফুলের শাস্তি চাই, না চাই না, চাইলেও কতটুকু শাস্তি হওয়া যৌক্তিক- যারা এই দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, আশরাফুলের শাস্তির পক্ষে-বিপক্ষে একটার পর একটা যুক্তি স্থাপন করছেন, এবং বিভ্রান্তিতে আছেন, তাদের জন্য আমার ব্যক্তিগত অবস্থান থেকে খানিক যুক্তিতর্কমূলক এই লেখাটা।
এক: হরহামেশাই যুক্তি দেখানো হচ্ছে রাজনৈতিক নেতারা সবাই দূর্নীতিবাজ। তারেকের বালিশ, সুরঞ্জিতের গাড়ি, আবুলের পকেট অবৈধ কালো টাকায় ভর্তি। তাদের বিচার হয়না, আশরাফুলের কেন?
লেট মি সে, তারেক-সুরঞ্জিত-আবুলরা তাবৎ বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে? আবুলকে পৃথিবীর কয়টা মানুষ চেনে আর আশরাফুলকে কয়টা মানুষ চেনে? সুরঞ্জিতের কালো বিড়ালের খবর কয়টা ইন্টারন্যাশনাল মিডিয়ায় গেছে? আর সর্বকনিষ্ঠ আশরাফুলের সেঞ্চুরি কয়টা ইন্টারন্যাশনাল মিডিয়ায় গেছে? কোন মন্ত্রী মিনিস্টারের ডাকে কবে দেশের দুই নেত্রী এক গ্যালারিতে হাজির হয়েছেন যেটা এশিয়া কাপে ক্রিকেটারদের জন্য সম্ভব হয়েছে। তাছাড়া ক্রিকেট 'জেন্টেলসম্যান গেম', রাজনীতির নোংরা ময়দান না। আগরতলার সাথে জুতার তলার তুলনা দিয়ে লাভ নেই।
দুই: আশরাফুল অপরাধ স্বীকার করে নিয়েছে। অন্য কেউ হলে নাও তো স্বীকার করতে পারতো। এটা ওর মহানুভবতা।
আপনি আমার ক্যামেরার সামনে চুরি করেছেন। ভিডিও তো আছেই। যে হাত দিয়ে চুরি করেছেন তার ফিঙ্গার প্রিন্টটাও নিয়ে আপনার সামনে হাজির হলাম। স্বীকার না করে কোথায় যাবেন? সেই জিনিসটাই ঘটেছে।
তিন: রাজসাক্ষী হয়ে অপরাধ নিজ থেকে স্বীকার করে আশরাফুল ক্রিকেটের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। একারণে শাস্তি কম হওয়া উচিত।
বাকিরা স্বীকার না করলেও হ্যানসি ক্রোনিয়ে এবং মোহাম্মদ আমিরও অকপটে নিজেদের দোষ স্বীকার করে নিয়েছিলো। তাই বলে তাদের শাস্তি হয়নি?
চার: আশরাফুলের নিষ্পাপ কান্না দেখে তাকে মাফ করে দেওয়া যায়। আশরাফুল ওর ভুল বুঝতে পেরেছে এবং জাতির কাছে ক্ষমা চেয়েছে।
এবার গোলাম আজম নিজের সব অপরাধ স্বীকার করে মিডিয়ার সামনে কেঁদে দিয়ে ক্ষমা চাইলো দেশবাসীর কাছে, আপনি তাকে ক্ষমা করে দেবেন? আশরাফুলের অপরাধটা দেশের ষোল কোটি মানুষের ভালোবাসা আর আবেগের সাথে বিশ্বাসঘাতকতা নয়?
পাঁচ: আশরাফুল জুয়াড়ি দের শিকার। ও তো এই পথে নিজে নিজে আসেনি। দোষটা তাই ওর না।
এখন পর্যন্ত সব ফিক্সাইরই জুয়াড়িদের শিকার। একা একা ফিক্সিং করা যায় না। মালিক-আজাহার-ক্রোনিয়ে থেকে বাট-আসিফ-আমির-শ্রীশান্ত, সবাইই জুয়াড়িদের শিকারে পরিনত হয়েই ধরা খেয়েছে। আশরাফুল যে ফাঁদে পা দিয়েছে এটাই তো অপরাধ। সুতরাং এটা কোনো রক্ষাকবচ বা ঢাল হওয়ার যুক্তি না।
ছয়: মাশরাফি তার নিজের কলামে লিখেছে, 'পাপীকে নয়, পাপকে ঘৃণা করো।' দ্যাট মীনস, আশরাফুলকে নয়, ফিক্সিংকে ঘৃণা করো।
কথা ওই পর্যন্ত ঠিকই ছিলো। কিন্তু এরপর আশরাফুলের শাস্তি লঘু করা নিয়ে কথা তুলেছেন। তখনই পাল্টা যুক্তি দাঁড়িয়ে গেছে। যুদ্ধাপরাধকে ঘৃণা করো, সাঈদী-গোলাম আজমকে নয়। খুনিকে নয়, খুনকে ঘৃণা করো। বাই দ্যা ওয়ে, তাহলে দেশে যুদ্ধাপরাধ আর মার্ডার কেসের শাস্তি কমানো যায় না?
সাত: আশরাফুল সর্বকনিষ্ট সেঞ্চুরিয়ান ছিলো। একাই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। এক সময়ের বড় জয়গুলোতে নেতৃত্ব দিয়েছে। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা যেতে পারে।
আশরাফুল দীর্ঘ ক্যারিয়ারে যতগুলো ম্যাচ জিতিয়েছে, গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট দিয়ে এসে তার থেকে বেশি ম্যাচ হারানোর বন্দোবস্ত করেনি? দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে হাতে গোনা যে কয়েকটা সেঞ্চুরি করে দেশের জন্য যতটুকু সুনাম বয়ে এনেছিলো, এক ফিক্সিংয়ে তার থেকে বেশি চুনকালি দেয়নি? গুগলে আশরাফুল লিখে সার্চ দেন তো। প্রথম পাঁচ-সাতটা রেজাল্টই আসে ফিক্সিং আর ব্যান নিয়ে। তাছাড়া এককালে দান খয়রাত করেছেন বলে এখন আপনার সব অপরাধ মাফ হয়ে যাবে?
আট: আশরাফুলকে বিপিএলের বকেয়া টাকা দেওয়া হবে বলে ফিক্সিং করানো হয়েছে। আশরাফুল ওর ন্যায্য টাকা পাওয়ার জন্যই ভুলবশত ফিক্সিংয়ে রাজি হয়েছে।
ঢাকা গ্ল্যাডিয়েটরসের সবচেয়ে বড় বাজেটে কেনা প্লেয়ার ছিলো সাকিব আল হাসান। আশরাফুলের দামের তিন গুনেরও বেশি টাকা দিয়ে সাকিবকে কেনা হয়েছিলো। সেই সাকিব টাকা ফেরত পেতে কিছু করলো না, মাশরাফিও না, ফিক্সিং করতে হলো শুধু আশরাফুলের? ২০০৪ এ তো টাকা ফেরত পাওয়ার কিছু ছিলো না। তখন কেন ফিক্সিং করতে হয়েছিলো, শুনি?
নয়: আশরাফুলকে ফিক্সিং করতে জোর প্রয়োগ করা হয়েছে। বাধ্য করা হয়েছে। ট্রাপে ফেলা হয়েছে।
নিশ্চয়ই আশরাফুলের মাথায় পিস্তল ঠেকিয়ে বা পেটে চাকু ঠেকিয়ে কেউ বলেনি, তোমাকে ফিক্সিং করতেই হবে। তা না হলে তোমাকে মেরে ফেলবো। কেন, মাশরাফির মত কোনো কিছুর তোয়াক্কা না করে আশরাফুল বিসিবি বা মিডিয়াকে বলে দিতে পারতো না সব ঘটনা? তখন ১৬ কোটি মানুষ ওর পাশে দাঁড়াতো না? আসলে লোভ সংবরণ করতে পারেনি। এবং সেটাই সত্য।
দশ: অসংখ্যবার বাজে খেলার পরও এতদিন ধরে আশরাফুলকে ডিফেন্ড করা হয়েছে, সাফাই গাওয়া হয়েছে। কত বাজে আউট মাফ করে দিয়েছি। এবার নয় কেন?
ফিক্সিং না করলে, একশ' ষাট মিলিয়ন মানুষের আবেগ নিয়ে খেলা না করলে মানুষ আরও অসংখ্যবারই আশরাফুলকে মাফ করে দিতো। কিন্তু অপরাধীকে কিভাবে ক্ষমা করবে? অন্যায় যে করে আর অন্যায় যে সহে..…। প্রশ্নই ওঠে না।
এগারো: যে প্লেয়ার আইসিএলে দশ কোটি টাকার প্রস্তাব পেয়ে যায়নি সে দশ লক্ষের প্রস্তাব পেয়ে ম্যাচ ছেড়ে দিবে, এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই প্রেশারাইজ করা হয়েছে।
প্রথম কথা, প্রস্তাবটা দশ কোটির ছিলো এটা আপনাকে কে বলেছে? জানা মতে, কোনো অর্থ প্রস্তাবিতই হয়নি তখন। শুধু প্রস্তাব পেয়েছিলেন আশরাফুল এবং দৈনিকে এসেছিলো অংকটা বিশাল। পরের কথা, জানা মতে আশরাফুল তখন জাতীয় দলের ক্যাপ্টেন। ওর তখন কোনো ধারণাই ছিলো না যে এত তাড়াতাড়ি বাদ পড়ে যাবে দল থেকে। সেটা জানলে ও যেত কী যেত না, তার নিশ্চয়তা কী? যদিও কোনো প্রমান নেই তবু যদ্দুর জানা যায়, আইসিএলে যাওয়া প্লেয়ারদের সাথে ওই এজেন্টের যোগাযোগ করিয়ে দিয়েছিলো আশরাফুলই।
এবার কিছু র্যানডম কথাবার্তা:
এতদিন শুধু ভারত আর পাকিস্তানকে চোর-জোচ্চর-ফিক্সার বলতাম। একটা কম্পিকেটেড ম্যাচ জিতলে বা হারলেই বলা শুরু করে দিতাম ম্যাচ ফিক্সিং করেছে শালারা। ক্রিকইনফো থেকে শুরু করে ফেসবুক পেজ, কোথাও রেহাই দিতাম না ওদের। এখন থেকে জবান বন্ধ করে থাকতে হবে। বাংলাদেশ একটা ম্যাচ জিতলেই কথা উঠে যাবে, 'ফিক্সিং নয়তো?' ওই জায়গা গুলো থেকে মুখ বুজে ফিরতে হবে। এরপরেও আপনি আশরাফুলের জন্য শাস্তি কমানোর সুপারিশ করছেন? পুরো বিষয়টা একবার ভাবুন তো।
নেক্সট, আশরাফুলের জন্য নাকি মানববন্ধন হচ্ছে। এবং সেটা ১২ বছর ধরে জাতির আবেগের সাথে বিট্রে করা একজনের শাস্তি কমানোর জন্য! যার এখনও শাস্তি ঘোষণাই হয়নি, যে শাস্তির একটা অংশ আসবে আকসুর সুপারিশে(যদি আন্তর্জাতিক ম্যাচ ফিক্সিং প্রমানিত হয়) এবং বাকিটা দেবে বিসিবি; সেই শাস্তি নিয়েই আগে থেকেই ক্রিকেট বোর্ডকে চাপে ফেলা হচ্ছে। ভালো। তবে এর মাধ্যমে অপরাধকে প্রশ্রয় দিচ্ছেন কতখানি, সেটা ভাবার সময় এসেছে বোধকরি।
আরও কিছু ব্যাপার আছে। এক আশরাফুলকে বাগে পেয়ে সব দোষ আশরাফুলের উপর চাপিয়ে রুই-কাতলারা পার পাওয়ার রাস্তা খুঁজছে। এবং সেই জিনিসটা ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিকপক্ষও সমানভাবে দোষী। অথচ সেলিম চৌধুরী-শিহাব চৌধুরীরা দৈনিকে বিবৃতি দিয়ে বেড়িয়েছেন, 'আমরা ক্রিকেটের সি ও বুঝি না' বলে। ক্রিকেটের সি না বুঝেই তারা ফ্যাঞ্জাইজির মালিক কিভাবে হলেন তা নিয়ে সাংবাদিকরা ক্রস কোশ্চেন করেনি! আশরাফুলের শাস্তির সাথে ফিক্সিং ঘটিত কর্মকান্ডে জড়িত, ইন্ধনদাতা এবং পরিকল্পনাকারী সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী ওঠা জরুরি। আশরাফুল একা নন্দ ঘোষ হবে কেন? তবে তার আগে আকসুর ফাইনাল রিপোর্টের জন্য শেষ অপেক্ষাটা করাই যায়।
দুই নৌকায় পা দিয়ে চলা যায় না। আশরাফুলের শাস্তি হোক এবং তা কম হোক- এই ডাবল স্ট্যান্ড নিয়ে থাকার সাথে একমত হতে পারছি না। তাই অবস্থান পরিষ্কার করলাম। এতে আশরাফুল বিদ্বেষী ট্যাগ দিয়ে দিতে পারেন। তাতে কিচ্ছু যায় আসে না। লিস্টের পুরানো বন্ধুদের আশরাফুলকে নিয়ে আমার আবেগের কথা না জানার কথা না। কিন্তু অন্যায়ের সাথে আবেগও নেই, আপোষও নেই। আর আজকে যারা আশরাফুলের শাস্তি কমানোর জন্য মিডিয়ায় হাজিরা দিচ্ছেন, পত্রিকায় লিখছেন, ব্লগ-ফেসবুক ভরাচ্ছেন, তাদের জন্য একটা কথা: আশরাফুলের লঘু শাস্তি দেখে পরের বছর এনামুল হক বিজয় বা শামসুর রহমানের মত তরুণরাও যদি বিপথগামী হয় তখন এই আপনারাই গলা ফাঁটাবেন এই বলে যে, 'আশরাফুলের যদি যথাযথ শাস্তি হতো তাহলে আজকে বাংলাদেশ ক্রিকেটের এই দুরাবস্থা দেখতে হতো না'!
আশরাফুলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং কেন চাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।