বিশ্বজিৎ হত্যাকান্ড: ৮ জনের ফাঁসি, ১৩ জনের যাবজ্জীবন কারাদন্ডে কিছু প্রতিক্রিয়া:
আওয়ামী প্রতিক্রিয়া:
কাদের মোল্লার সাড়ে চারশ' খুন, গনহত্যা, ধর্ষণে একটা ফাঁসি আর বিশ্বজিতের এক খুনে আট ফাঁসি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কী এই বাংলাদেশ চেয়েছিলাম? বাই দ্যা ওয়ে, বুয়েটে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত সনি হত্যার কোনো বিচার বিএনপি করতে পেরেছিলো? ছাত্রদলের বিচার খালেদা জিয়া না করলেও শেখ হাসিনা ছাত্রলীগের বিচার করেছে। একটার পর একটা সাফল্যের সোপান পার হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। সাবাশ শেখের বেটি। জয় বাংলা বলে আগে বাড়ো!
বিএনপি প্রতিক্রিয়া:
এই রায় স্বচ্ছ্ব, নিরপেক্ষ এবং ভারতীয় মানের হয়েছে। ভারতীয় কূটনৈতিক উষ্কানী এবং হিন্দুদের ভোটবাক্স ঠিক রাখতে আওয়ামী লীগের এ এক নীল নকশা। বাকশালী, ফ্যাসীবাদী সরকারের রায়ে প্রমান হয়েছে ছাত্র লীগই সব নষ্টের মূল। এই যে গাছ কেটে, আগুন দিয়ে, সরকারী সম্পদের ধ্বংসলীলা চলছে, সবই ছাত্রলীগের কাজ। আর এ রায় হাসিনার ষড়যন্ত্র বৈ কিছু না। একতরফা নির্বাচন থেকে সাধারণ মানুষের মনযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতেই এত জলদি এই বিচারকার্য সম্পন্ন হলো।
জামায়াত এবং বাঁশেরকেল্লা প্রতিক্রিয়া:
এই নাস্তিক সরকার এক মালাউনের জন্যে আটটা মুসলিম ভাইকে ফাঁসি দিলো। এতে কী প্রমানিত হয়? এই সরকার ইসলামের পরিপন্থী। এরা বাংলাদেশকে হিন্দুস্তানে পরিনত করতে চায়। জিহাদী ভাইয়েরা, অবিলম্বে দেশের আনাচে-কানাচে প্রতিরোধ গড়ে তুলুন।
জাতীয় পার্টি প্রতিক্রিয়া:
সরকারকে জানিয়ে রাখতে চাই, আমার লাইসেন্স করা পিস্তল আমি সিএমএইচ এও নিয়ে এসেছি। চারটা গুলি লোড করা আছে। সরকার অবিলম্বে এই ফাঁসির রায় কার্যকর না করলে আমি আত্মহত্যা করবো।
হেফাজত প্রতিক্রিয়া:
এই জালেম, নাস্তিক সরকারের আদালতে শাপলা চত্বরে আড়াই হাজার তৌহিদী জনতা হত্যার বিচার কবে হবে?
বাম প্রতিক্রিয়া:
উত্তম বিচার। তবে বিশ্বজিতের হত্যাকারীদের ফাঁসি হবে না হয়তো। রাষ্ট্রপতি ক্ষমা করে দেবে। এমন দিনে ছাত্রলীগের মৃত্যুদন্ড পাওয়া আসামী সফিউল আলম প্রধানের কথা মনে পড়ে যায়!
সুশীল প্রতিক্রিয়া:
এত তড়িঘড়ি করার কী দরকার ছিলো। ভালোই তো চলছিলো। টক-শো গুলো, বুদ্ধিজীবী প্রতিক্রিয়া, মন্তব্য, কলাম.… যাই হোক, সাগর-রুনিরটা একটু ধীরে, সুস্থে, বুঝে…
জাতিসংঘ, অ্যামনেস্টি, হিউম্যান রাইট ওয়াচ, বান কী মুন, জন কেরি, নাভি পিল্লাই প্রতিক্রিয়া: ওহ্ִ, ইটস্ִ অ্যা নাইস উইন্টার মরনিং। নাইস ওয়েদার, ইজন্ট ইট?
বিশ্বজিৎ হত্যাকান্ড: আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, বাম, সুশীল এবং জাতিসংঘ-হিউম্যান রাইটসের প্রতিক্রিয়া।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন
যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

