রাত ৩টা কি সাড়ে ৩টা।শেষ ট্রেনটা এখনও আসেনি।সুনসান ইষ্টিশন।কেতলির মুখে ধোঁয়া নেই।ঘুমন্ত মানুষগুলো লাশের মতো ঘুমুচ্ছে।ষ্টেশন মাষ্টার চেয়ারে বসে ঢুলছে।লাইনম্যান সবুজ পতাকা হাতে পায়চারি করছে।কখন আসবে শেষ ট্রেনটা?মাধুরী ওয়েটিং রুমের দরজায় বসে রেল লাইনের দিকে তাকিয়ে আছে।মাধুরির চোখ এড়ি্য়ে চলে গেছে দুটো ট্রেন।সুনীল আসেনি।এখন শেষ ট্রেনটার অপেক্ষা!মাধুরি জানে সুনীল বরাবরের মতো সব ট্রেন ফেল করেছে।ছেড়া চটি নিয়ে সুনীলের হাটার অভ্যাস নেই।তবে শেষ ট্রেনটা সুনীল কখনই মিস্ করেনি।মাধুরী জানে সুনীল আজও আসবে।মাধুরী ভাবে কালই সুনীলকে নতুন এক জোড়া চটি কিনে দেবে।রোজ রোজ অপেক্ষার প্রহর গুনতে গুনতে মাধুরী বড্ড ক্লান্ত।এইতো ঘন্টা বাজল, শেষ ট্রেনটা এখনই আসবে।মাধুরী ভেবেছে সুনীলকে খুব বকবে আজ।ট্রেন আসে চলেও যায়.....সুনীল তো আসেনি.....এভাবেই প্রতি রাতে শেষ ট্রেন আসে যায়, সুনীল আসেনা.......অপেক্ষার প্রহর গুনতে গুনতে মাধুরীর টুকটুকে লাল শাড়ি এখন বিবর্ণ .....তবু অপেক্ষা শেষ হয়না....
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।